advertisement

Murshidabad News: এক বিকেলে মুর্শিদাবাদে জোড়া প্রাণহানি, সাইকেল নিয়ে বেরিয়ে কিশোরের মর্মান্তিক পরিণতি! রক্তারক্তি কাণ্ডে এলাকায় শোকের ছায়া

Last Updated:

Murshidabad News: কান্দি ও ভরতপুরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট দুজনের। আহত হয়েছেন আরও দু'জন। ওভারটেক করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে প্রাণ গিয়েছে অন্য এক কিশোরের।

দুর্ঘটনার পর দেহগুলি পাঠানো হয়েছে মর্গে
দুর্ঘটনার পর দেহগুলি পাঠানো হয়েছে মর্গে
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার কান্দি ও ভরতপুরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট দুজনের। আহত হয়েছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কান্দি থানার রণগ্রাম ও ভরতপুর থানার অন্তর্গত মাসুন্দি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাইস সেখ (১৮) ও শাহিন সেখ (১৩) কিশোরের। এছাড়াও আহত হয়েছেন সাহির সেখ ও আকাশ সেখ।
জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত পাতেন্ডা গ্রামের বাসিন্দা নাইস সেখ সহ তিন বন্ধু মিলে রণগ্রাম ব্রিজের কাছে এসেছিল। একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক নাইস সেখের। ঘটনায় আহত হন সাহির সেখ ও আকাশ সেখ। আহত অবস্থায় দু’জনকে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
advertisement
advertisement
অন্যদিকে, ভরতপুর থানার অন্তর্গত মাসুন্দি গ্রামে সোমবার বিকেলে সাইকেল চালাতে গিয়ে ঘটেছে বিপত্তি। সাইকেল চালাতে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ১৩ বছরের কিশোর শাহিন সেখ। তড়িঘড়ি প্রথমে ভরতপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাথায় হেলমেট না থাকার কারণেই এই দুর্ঘটনাটি হয়েছে। মোটর বাইকে ওই তিন যুবক ঘুরতে গিয়েছিলেন। আর মাথায় হেলমেট না থাকার কারণেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চালকের। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: এক বিকেলে মুর্শিদাবাদে জোড়া প্রাণহানি, সাইকেল নিয়ে বেরিয়ে কিশোরের মর্মান্তিক পরিণতি! রক্তারক্তি কাণ্ডে এলাকায় শোকের ছায়া
Next Article
advertisement
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
"আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
  • গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল

  • সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি

  • শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement