advertisement

Murshidabad News: ছোট্ট স্টলে ঠাসা বাম রাজনীতির ইতিহাস, খবর পেলেই ঝোলা কাঁধে পৌঁছে যান জনসভায়! বামপন্থী বই পোকাদের সেরা ঠিকানা

Last Updated:

Murshidabad News: বাম রাজনীতির ইতিহাস নিয়ে ঘোরেন তিনি। পৌঁছে যান বামেদের বিভিন্ন সম্মেলন, জনসভায়। বাম রাজনীতি নিয়ে লেখা বিভিন্ন বই পাওয়া যায় চঞ্চল ঘোষের স্টলে। বামপন্থী বই পোকাদের পছন্দের ঠিকানা এই দোকান।

+
চঞ্চল

চঞ্চল ঘোষের বইয়ের স্টল স্টলে ভিড় ক্রেতাদের 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: সিপিআইএম জেলা সন্মেলন হোক বা বিভিন্ন অনুষ্ঠানে বইয়ের পসরা সাজিয়ে বসতে দেখা যায় চঞ্চল ঘোষকে। সন্মেলনে আসা প্রত্যক মানুষ একবার করে ঢোকেন চঞ্চল বাবুর বইয়ের স্টলে। বামপন্থী বই পোকাদের পছন্দের ঠিকানা চঞ্চল ঘোষের বইয়ের স্টল। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা নিবাসী চঞ্চল ঘোষ। কমিউনিষ্ট পার্টির বইয়ের পসরা সাজিয়ে বসে থাকেন চঞ্চল বাবু।
দীর্ঘ ৩০ বছর ধরেই বই বিক্রি করে থাকেন বামপন্থী সম্মেলনে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সন্মেলন থেকে কর্মীসভা, জনসভাতে বইয়ের পসরা নিয়ে বসে থাকেন তিনি। পছন্দ মতো বিভিন্ন বই কিনে থাকেন ক্রেতারা। বামপন্থী কর্মীদের মধ্যে বই পড়ার আগ্রহ থাকে। তাই বই বিক্রি করা হয়। চঞ্চল ঘোষের কথায়, রাজ্যে বিভিন্ন অংশের কাছে লড়াই আন্দোলনের মাধ্যমে পৌঁছচ্ছে সিপিআই(এম)।
advertisement
আরও পড়ুন: গোড়ালি অপারেশন করাতে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু, পরে পরিবারকে লাখ টাকার টোপ! চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ
বামপন্থীদের ডাকে সাড়াও দিচ্ছেন বিভিন্ন অংশের মানুষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামপন্থার পুনরুত্থান সম্ভব আশাবাদী বই বিক্রেতা চঞ্চল ঘোষ। বইয়ের স্টলে থাকে নেতাজী সুভাষ বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই। এমনকি আছে বিভিন্ন বামপন্থা বই। বামফ্রন্ট সরকার কোনও আকস্মিক উন্মোচন নয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাম ও গণতান্ত্রিক শক্তির লাগাতার আন্দোলন, সংগ্রাম, ১৯৬০ দশকের দ্বিতীয়ার্ধে স্বল্পমেয়াদি দুটি যুক্তফ্রন্ট সরকার,  ১৯৭০-র দশকের প্রথমার্ধে আধাফ্যাসিস্ত তানাশাহীর বিরুদ্ধে সংগ্রাম, জরুরি অবস্থার মোকাবিলা, অনেক আত্মত্যাগ ১৯৭৭ সালের বামফ্রন্ট সরকার গঠনের প্রেক্ষাপট নির্মাণ করেছিল। স্টলে সেই সংক্রান্ত বিভিন্ন বই রয়েছে। ১৯৬৭ সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারের বিকল্প কর্মসূচি, দৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে বই বিক্রি করা হচ্ছে তাঁর ছোট্ট স্টলে। যা কিনতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ছোট্ট স্টলে ঠাসা বাম রাজনীতির ইতিহাস, খবর পেলেই ঝোলা কাঁধে পৌঁছে যান জনসভায়! বামপন্থী বই পোকাদের সেরা ঠিকানা
Next Article
advertisement
National News: বীভৎস ঘটনা! জলের ড্রামে উদ্ধার ক্লাস ২ এর বাচ্চার নিথর দেহ..খুনের আগে নৃশংস অত্যাচার প্রতিবেশীর
বীভৎস ঘটনা! জলের ড্রামে উদ্ধার ক্লাস ২ এর বাচ্চার নিথর দেহ..খুনের আগে নৃশংস অত্যাচার
  • তেলঙ্গানার মদনপল্লেতে সাত বছরের এক কিশোরীকে ধর্ষণ

  • কিশোরীর নিথর দেহ জলের ড্রামে রেখে সারারাত ঘুমিয়েছিল অভিযুক্ত,

  • ঘটনার পর গ্রামে আরেকটি মৃতদেহ উদ্ধার হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement