advertisement

Mamata Banerjee: 'নতুন নতুন লোক উঠছে, আর ভাবছে সরকার দখল করবে!' নাম নিলেন না একবারও, কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মমতার

Last Updated:

Mamata Banerjee: মুর্শিদাবাদের বড়ঞা থেকে নির্বাচনী প্রচার শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তা দিলেন রাজ্যজুড়ে। কান্দি মহকুমার তৃণমূল প্রার্থীদের নিয়ে সভা মঞ্চ থেকে তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি গঙ্গা ভাঙন, ফরাক্কা ব্যারেজে ড্রেজিংয়ের অভাব ও বন্যা সমস্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আনেন। মুর্শিদাবাদের সিল্ক ও ঐতিহ্যবাহী মিষ্টির প্রসঙ্গ টেনে জেলার পরিচিতিও তুলে ধরেন তিনি। নির্বাচনের আগে এই সভা রাজ্যের ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে।

News18
News18
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে সভা করেই প্রথম সভা করে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দি মহকুমার চারজন তৃণমূল প্রার্থীকে নিয়ে এদিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আজকে বড়ঞার সভা থেকে মুর্শিদাবাদে ভোটের নির্বাচনী প্রচার শুরু করলাম।
বড়ঞার সভা মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদ সিল্ক থেকে ছানাবড়া মিষ্টি অনেক বিখ্যাত তাই এই জেলার নাম সকলের জন্য বিখ্যাত। কান্দি মহকুমার একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। মুর্শিদাবাদে সব থেকে বড় সমস্যা গঙ্গা ভাঙন। ফরাক্কা ব্যারেজের কোন ড্রেজিং হয় না বলেই সেই জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। মালদহ, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় সমস্যা পড়তে হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল এখন আর নেই। গঙ্গা ভাঙন ও নদী ভাঙন রোখা যায় না।”
advertisement
আরও পড়ুনঃ সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি, বিভ্রান্তি নিমেষে দূর হবে
সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপি গুন্ডারাজ শুধু থাকবে। আমি হিন্দু মুসলিম বা তপশিলী ভাগ করি না। আজকে বাংলা ভাষায় কথা বললে ওড়িশা অত্যাচার কর। আমরা বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের আমরা ভাই-বোনের মতো ভালবাসি। আজকে বিজেপি সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। এসআইআর-এর নামে লাইন দেওয়ার জন্য মানষিক কষ্টে অনেকে মারা গিয়েছে। হিন্দু-মুসলিম দুই পক্ষ মারা গিয়েছে। আগুন লাগলে দুই পক্ষের থেকেই লাগে। আজকে বলা হচ্ছে যাদের নাম নেই, তারা নাকি অনুপ্রবেশকারী। আজকে অনুপ্রবেশ যদি করে থাকে। আজকে মতুয়া থেকে রাজবংশী এদের নাম কাটা হয়েছে। অনেকেই জানে ভোটের অধিকার সবার অধিকার।”
advertisement
advertisement
মমতা আরও বলেন, “আজকে নতুন নতুন লোক উঠেছে, আর ভাবছে সরকার দখল করবে। সারাজীবন লড়াই করেছি, আগামী দিনে লড়াই করে যাব। আজকে ঐতিহ্য সংস্কৃতি ভাবছে বিজেপি কেড়ে নেবে। যেমন যার ইচ্ছে সেটা খাবে, বাংলায় বিজেপি যদি খাবার নিয়ে কিছু বললে রেয়াত করা হবে না। মহিলাদের গায়ে হাত দিয়ে অসম্মান করলে রেয়াত করা হবে না। আজকে ওরা বাংলাকে টার্গেট করেছে। যে কোনও জায়গায় প্রার্থী ভুলে যান, সব জায়গায় প্রার্থী জোড়া ফুল। আপনাদের উপর হামলা করতে এলে রুখে দাঁড়াবেন।”
advertisement
আরও পড়ুনঃ ট্যাঙ্ক তো দেখতে পান না…! কিন্তু ট্রেনের বাথরুম, বেসিনে জল কোথা থেকে আসে বলুন তো? উত্তর দিতে পারেনি প্রায় কেউই
মমতা বলেন, “এত ওসি আইসি পরিবর্তন হচ্ছে মানেই ভোটের আগে গ্রেফতার করবে বলেই আইসি ওসি পরিবর্তন করা হয়েছে। এমন কোনও নোংরামো চক্রান্ত নেই যা করা হচ্ছে না আমার বিরুদ্ধে। তবে রাজ্যে বিজেপির যেতা কোনও সম্ভাবনা নেই। ওরা বাংলাকে টার্গেট করেছে, আমরা বাংলা জিতে দিল্লিকে টার্গেট করব। একটা ভোট ভাগাভাগি করবেন না। বিজেপির খেলা এখন ভোট কাটার জন্য কাউকে কাউকে ক্যাশ টাকা দিয়ে থাকে। একবার করা হয়েছে নোট বন্দি এখন করা হচ্ছে ভোট বন্দি। বিজেপি যতই কর চক্রান্ত, তুমি হবে ব্যর্থ। আজকে এত জনের নাম বাদ গেল তখন কংগ্রেস কী ঘুমিয়ে ছিল? হিন্দু মুসলিম ভাগাভাগি নয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম হল ধর্ম। ধর্মের নাম সবাই কে এক করে রাখা। বাংলা থেকে বেশ কিছু জেলাকে ভাগ করে আলাদা রাজ্যে করার জন্য তৈরি আছে। বাংলা দখল করে থামবে না, এবার আমাদের টার্গেট দিল্লি। আমি সরকারে থেকেও বিরোধীতা করে।আমাকে ভয় করে বিজেপি। আমি লড়াই করতে জানি। লড়াই আমি আগেও করেছি। বিহারের ভোট নাম তুলে এখানেও নাম তোলা হচ্ছে। বিজেপি ভ্যানিস ওয়াসিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Mamata Banerjee: 'নতুন নতুন লোক উঠছে, আর ভাবছে সরকার দখল করবে!' নাম নিলেন না একবারও, কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement