advertisement

LPG Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ বাংলায়! বহরমপুরে রান্নার গ্যাসের সংকট, ৭ দিন পেরিয়েও মিলছে না সিলিন্ডার

Last Updated:

LPG Crisis: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশ জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। মিলছে না রান্নার গ্যাস। মুর্শিদাবাদের বহরমপুরেও দেখা গেল সেই একই ছবি। গ্রাহকরা কী বলছেন জানুন।

গ্রাহকদের লম্বা লাইন
গ্রাহকদের লম্বা লাইন
বহরমপুর, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে ভারতে। ইতিমধ্যেই দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। রান্নার গ্যাসের দাম, বিমানের ভাড়া আগেই বেড়েছিল, এবার মধ্যবিত্তের পকেটে আরও টান পড়তে চলেছে। মুর্শিদাবাদের বহরমপুর শহরে যেমন অমিল রান্নার গ্যাস। ঠিক মতো মিলছে না সিলিন্ডার। ফলে গৃহস্থ বাড়িতে তৈরি হচ্ছে সংকট। চিন্তায় পড়েছে সাধারণ মানুষ।
বর্তমানে বহরমপুরে বিভিন্ন জায়গায় গ্যাস কিনতে ভিড় গ্রাহকদের দেখা যাচ্ছে। অন্যদিকে গ্যাসের সংকট তৈরি হয়েছে মুর্শিদাবাদেও। বৃহস্পতিবার সকাল থেকেই বহরমপুর শহরের বিভিন্ন গ্যাসের দোকানে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ দিনের আলোয় চোরের হানা! জুতোর দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা যুবকের, চোপড়ার বাজারে চাঞ্চল্য
গ্রাহকদের অভিযোগ, ৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও গ্যাস পরিষেবা মিলছে না। অমিল গ্যাসের সিলিন্ডার। এমনকি ১০ দিনের বেশি হয়ে গেলেও গ্যাস বুকিং করে ম্যাসেজ আসছে না। ফলে গৃহস্থ বাড়িগুলিতে চরম সংকট তৈরি হয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গ্যাসের দোকানে উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে, সেই জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে বিভিন্ন এজেন্টদেরকে ডেকে বৈঠক করা হচ্ছে। আগামীদিনে এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ বাংলায়! বহরমপুরে রান্নার গ্যাসের সংকট, ৭ দিন পেরিয়েও মিলছে না সিলিন্ডার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement