advertisement

Murshidabad News: নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! হরিহরপাড়ায় বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের

Last Updated:

Murshidabad News: বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার মামুদপুর রাজ্য সড়কে। মৃত ট্রাক্টর চালকের নাম সেলিম মন্ডল (২৮)। তার বাড়ি নওদা থানার ভোলা গ্রামে।

হরিহরপাড়ায় ট্রাক্টর উল্টে মৃত চালক
হরিহরপাড়ায় ট্রাক্টর উল্টে মৃত চালক
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার মামুদপুর রাজ্য সড়কে। মৃত ট্রাক্টর চালকের নাম সেলিম মন্ডল (২৮)। তার বাড়ি নওদা থানার ভোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন হরিহরপাড়া গজনিপুর থেকে ট্রাক্টরে করে লালবালি নিয়ে নওদার দিকে যাচ্ছিলেন চালক সেলিম। মামুদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া পুলিশ।
আরও পড়ুনঃ ৫০ কোটি টাকার পথশ্রী প্রকল্পে বদলে যাচ্ছে বসিরহাটের চেহারা! দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, প্রশাসনের উদ্যোগে খুশির হাওয়া
স্থানীয়দের সহযোগিতায় এবং হরিহরপাড়া থানার পুলিশ ট্রাক্টর চালককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসাকেরা চালককে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! হরিহরপাড়ায় বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement