advertisement

Sundarban : সুন্দরবন ঘুরতে যান যাঁরা, তাঁদের জন্য বড় খবর! সব জায়গায় আর ব্যবহার করা যাবে না মোবাইল! নতুন নির্দেশিকা

Last Updated:

Sundarban : সুন্দরবনের সর্বত্র আর ব্যবহার করা যাবেনা মোবাইল। সেই নির্দেশিকাই এসেছে এবার। জঙ্গলের কোর এরিয়াতে আর মোবাইল ব্যবহার করা যাবে না এবার থেকে।

বাঘ
বাঘ
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : সুন্দরবনের সর্বত্র আর ব্যবহার করা যাবে না মোবাইল। সেই নির্দেশিকাই এসেছে এবার। জঙ্গলের কোর এরিয়াতে আর মোবাইল ব্যবহার করা যাবে না এবার থেকে।
মোবাইল ব্যবহারের ফলে বাঘের বসবাসে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছিল জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে এই নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে নোটিশ‌ জারি করা হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই নোটিশ জারি করা হয়েছে।
এর ফলে নেতাধোপানি পর্যটন কেন্দ্রে একেবারেই মোবাইল ব্যবহার করা যাবেনা। বন দফতর জানিয়েছে, জঙ্গলের ‘কোর’ এলাকায় যেখানে বাঘেদের বসবাস, সেখানে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
তবে নেতাধোপানি ছাড়া অন্যান্য পর্যটন কেন্দ্রে মোবাইল ব্যবহারের কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে অনেকেই বাঘের ছবি মোবাইল বন্দি করছে কোর এরিয়ার কাছাকাছি গিয়ে।
এরফলে বাঘের স্বাভাবিক জীবন যাপনে প্রভাব পড়ছিল। এবার এই নির্দেশিকার ফলে কড়া হাতে মোবাইলের বিষয়টি দেখা হবে। নেতাধোপানিতে আর কোনোও ছবি তোলা যাবেনা। উল্লেখ্য এই জায়গাটিতে প্রাচীন একটি মন্দিরের অবশিষ্টাংশ রয়েছে এবং ঘণ জঙ্গল রয়েছে।
advertisement
আরও পড়ুন- ডিজিটাল ক্লাসরুম থেকে শিক্ষামূলক সিনেমা! সরকারি প্রাথমিক স্কুলে বেসরকারির মতো সুবিধা
এই ঘাটটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এখানে প্রচুর পর্যটক আসতেন। এই সিদ্ধান্তে কিছুটা হলেও মনখারাপ তাদের। তবে এই কেন্দ্রটি ছাড়া সুন্দরবনের অন্যত্র ক্যাম্পগুলিতে আপাতত ছবি তোলা যাবে। সেখানে অসুবিধা হবেনা। তবে কোর এরিয়াতে গিয়ে ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban : সুন্দরবন ঘুরতে যান যাঁরা, তাঁদের জন্য বড় খবর! সব জায়গায় আর ব্যবহার করা যাবে না মোবাইল! নতুন নির্দেশিকা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement