advertisement

Forest Fire: বাঁকুড়ার জঙ্গলে বীভৎস আগুন! কালো ধোঁয়া গ্রাস করল চারিদিক, ভস্মীভূত একটি ট্রাক্টর ও লরি

Last Updated:

Bankura Forest Fire: বাঁকুড়ার জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতা পুড়ে ছাই একটি ট্রাক্টর ও একটি লরি। কালো ধোঁয়ায় ঢাকে গোটা জঙ্গল। আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত একটি দোতলা বাড়িও।

বাঁকুড়ার জঙ্গলে আগুন
বাঁকুড়ার জঙ্গলে আগুন
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বগা গ্রাম সংলগ্ন একটি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। দূর দূরান্ত থেকে সেই ধোয়া লক্ষ্য করে মানুষজন ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় ইন্দপুর থানা ও দমকলে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই জঙ্গলের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। কীভাবে এই আগুন লাগল স্পষ্ট না জানা গেলেও প্রত্যক্ষদর্শীদের দাবি, জঙ্গলের ভিতরে থাকা একটি পাথর ভাঙার মেশিনের পাশে রাখা একটি ট্রাক্টর ও একটি লরি আগুনের লেলিহান শিখায় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় লুকিয়ে পোস্ত চাষ! খবর পেতেই তৎপর পুলিশ, নষ্ট করল জমির বেআইনি ফসল
আগুনের তীব্রতায় জঙ্গল লাগোয়া একটি দোতলা বাড়িরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আগুনে আশেপাশের জঙ্গলের কিছু অংশও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কুলতলিতে বড়সড় ডাকাতির ছক! গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের, হাতেনাতে পাকড়াও ২ ডাকাত, উদ্ধার পিস্তল-কার্তুজ
এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও, অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ, একটি ট্রাক্টার-সহ একটি লরি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Forest Fire: বাঁকুড়ার জঙ্গলে বীভৎস আগুন! কালো ধোঁয়া গ্রাস করল চারিদিক, ভস্মীভূত একটি ট্রাক্টর ও লরি
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement