advertisement

Mamata Banerjee on Union Budget 2026: 'দিশাহীন, মিথ্যের পাহাড় এই বাজেট!' বাংলার 'বঞ্চনা' নিয়ে গর্জে উঠে মমতা বললেন, 'ওরা জানে বাংলায় হারবে!'

Last Updated:

Mamata Banerjee on Union Budget 2026: বাংলার বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই বাজেট দিশাহীন, ভিশন লেস, সবার বিরোধী এই বাজেট। মিথ্যের পাহাড় এই বাজেটে। শেয়ার বাজারেও বড়সড় পতন হয়েছে।'

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ মমতার
কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ মমতার
কলকাতা: নির্মলা সীতারমণের ১ ঘণ্টা ২৫ মিনিটের কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ‘এই বাজেট দিশাহীন, ভিশন লেস, সবার বিরোধী এই বাজেট। মিথ্যের পাহাড় এই বাজেটে। শেয়ার বাজারেও বড়সড় পতন হয়েছে।’
মমতার দাবি, ‘বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। ফ্রেট করিডরের কথা বলছে, সেটা ২০০৯-এর রেল বাজেটে আমি বলেছিলাম। এখনও সেটা পূরণ হয়নি। জঙ্গল সুন্দরী প্রজেক্টে এই করিডরের কাজ হচ্ছে। এক পয়সাও বাংলাকে দেওয়া হয়নি। Gst করে আমাদের টাকা নিয়ে চলে যাচ্ছে।’
আরও পড়ুন: নজরে বাংলার ভোট, রেল নিয়ে বড় ঘোষণা নির্মলার! ৭ হাইস্পিড রেল করিডরে স্থান শিলিগুড়ির! হাসি ফুটবে উত্তরবঙ্গের?
মমতার অভিযোগ, ‘ওনারা শুধু কথার জাগলারি জানেন, তফশিলি, আদিবাসী, যুবা, মহিলাদের জন্য কিছু নেই। হাম্পটি ডাম্পটি বাজেট। ওনারা জানেন বাংলায় হারবেন। তাই SIR হচ্ছে।’
advertisement
advertisement
আরও পড়ুন: নবম বাজেট-৯ রকম শাড়ি! অর্থমন্ত্রীর প্রতি লুকেই ‘বিশেষ’ বার্তা, ২০২৬-এ কোন শাড়ি পরলেন নির্মলা?
বাজেটে বাংলা জন্যে বরাদ্দ ৩। ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরতেও। সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee on Union Budget 2026: 'দিশাহীন, মিথ্যের পাহাড় এই বাজেট!' বাংলার 'বঞ্চনা' নিয়ে গর্জে উঠে মমতা বললেন, 'ওরা জানে বাংলায় হারবে!'
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement