advertisement

Weather Forecast: Rain Alert: কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বাজ ও ঝোড়ো হাওয়া জারি! কোন কোন জেলায় বাড়বে বৃষ্টি? ওয়েদার আপডেট

Last Updated:
বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
1/6
মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে বাঁকুড়া জেলায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকালে রোদের সঙ্গে মেঘের লুকোচুরি চলতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে বিকেলের পর দমকা হাওয়ার সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে দিনের শেষভাগে গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে বাঁকুড়া জেলায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকালে রোদের সঙ্গে মেঘের লুকোচুরি চলতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে বিকেলের পর দমকা হাওয়ার সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে দিনের শেষভাগে গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
সকালে আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতার প্রভাব বাড়তে পারে। আকাশে মেঘের উপস্থিতি থাকায় রোদের তেজ খুব বেশি না থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। বিকেলের দিকে মেঘ ঘনিয়ে এলে জেলার কিছু এলাকায় বজ্রসহ স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

3/6
কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

4/6
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়ও মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে। দুপুরের পর দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা সাধারণত ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

5/6
বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
advertisement
6/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।