advertisement

West Bengal Election 2026: 'অযৌক্তিক', 'একতরফা'! একাধিক শীর্ষ আমলার বদলির সিদ্ধান্তে আপত্তি রাজ্যের, মুখ্যমন্ত্রীর চিঠি কমিশনকে

Last Updated:

নির্বাচন কমিশনের দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা ও প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী?

নির্বাচন কমিশনের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য
নির্বাচন কমিশনের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য
কলকাতা: ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই অর্থাৎ ১৫ ও ১৬ মার্চ মধ্যরাতে নির্বাচন কমিশনের নির্দেশে যেভাবে একাধিক শীর্ষ আমলার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে এবার আপত্তি জানাল রাজ্যে সরকার। এবার এই আপত্তি চিঠি দিয়ে জানাল রাজ্য।
রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও আইজিপি-সহ একাধিক সিনিয়র অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এরপরেই চিঠি দিয়ে এর প্রতিবাদ করে রাজ্য।
চিঠিতে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, কোনও নির্দিষ্ট অভিযোগ বা নির্বাচনী অনিয়মের কারণ দেখানো হয়নি।
advertisement
এত বড় মাত্রার বদলি ‘অযৌক্তিক’ ও ‘একতরফা’ বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
advertisement
অতীতে নির্বাচন কমিশন সাধারণত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিত বলেও চিঠিতে জানানো হয়েছে। এবার সেই প্রচলিত রীতি মানা হয়নি বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘোষণার পরপরই রাজ্যের প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সরানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রতিবাদও করতেও দেখা যায় তাঁকে।
advertisement
জানা গিয়েছে, চিঠিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বিস্ময় ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচলিত প্রথা ও কেন্দ্র–রাজ্যের সমন্বয়ের নীতি মানা হয়নি বলেও অভিযোগ তাঁর।
এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেলিজম ও গণতান্ত্রিক ব্যবস্থার মূল চেতনাই ক্ষুণ্ণ হচ্ছে বলে চিঠিতে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
advertisement
নির্বাচন কমিশনকে ভবিষ্যতে এমন একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর দাবি, এতে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা ও প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Election 2026: 'অযৌক্তিক', 'একতরফা'! একাধিক শীর্ষ আমলার বদলির সিদ্ধান্তে আপত্তি রাজ্যের, মুখ্যমন্ত্রীর চিঠি কমিশনকে
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement