advertisement

Mamata Banerjee: 'এজেন্সি মানহানি করছে, সংবিধানকে রক্ষা করুন! দেশের প্রধান বিচারপতির সামনেই বিস্ফোরক মমতা

Last Updated:

এ দিনই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হয়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  File Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ File Image
দেশের প্রধান বিচারপতির সামনেই এবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, প্রধান বিচারপতির সামনে সংবিধানকে রক্ষা করার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে মানহানি করা হচ্ছে৷
এ দিনই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হয়৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ ছাডা়ও উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন একাধিক বিচারপতি৷
সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপরে ভরসা করেন৷ বিচারব্যবস্থা আমাদের সংবিধানের রক্ষাকর্তা৷ দেশের সব মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, ‘আমরা যেন একতার পক্ষে কাজ করি, কথা বলি৷ কোনও ধর্মীয়, জাতপাতের ভিত্তিতে যেন কোনও ভেদাভেদ না থাকে৷’
advertisement
advertisement
এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে আমার অনুরোধ, আমাদের সংবিধান, গণতন্ত্র, নিরাপত্তা, ইতিহাসকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান৷ মিডিয়া ট্রায়াল বন্ধ হোক৷ এখন মানুষকে বদনাম করার একটা প্রবণতা তৈরি হয়েছে৷ বেশ কিছু এজেন্সি ইচ্ছাকৃত ভাবে মানহানি করছে৷ আমি নিজের জন্য বলছি না, গণতন্ত্র, দেশ, বিচারব্যবস্থা, সংবিধান, দেশের মানুষকে বাঁচান, সংবিধানকে বাঁচান৷ আমরা আপনাদের কাস্টডিতে রয়েছে৷ আপনারা সংবিধানের রক্ষাকর্তা৷ বিচারব্যবস্থার উপরে কেউ নেই৷’
advertisement
এ দিন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রাখলেও রাজ্য সরকার বিচারব্যবস্থার পরিকাঠামো বৃদ্ধির কাজ চালিয়ে গিয়েছে৷ নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট, পকসো কোর্ট এবং শ্রম আদালতও তৈরি করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা হাইকোর্টের নতুন ভবনের জন্য রাজ্য সরকার নিউ টাউনে জমি দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'এজেন্সি মানহানি করছে, সংবিধানকে রক্ষা করুন! দেশের প্রধান বিচারপতির সামনেই বিস্ফোরক মমতা
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement