advertisement

Malda News: বরাদ্দ হয়েছে টাকা, তবুও স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা নিয়ে চরম জলঘোলা! নিম্নমানের সামগ্রীর অভিযোগে সরব গ্রামবাসীরা

Last Updated:

Malda News: দশকের পর দশকের প্রতীক্ষা শেষে গ্রামে পাকা রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু শুরুতেই বাধে বিপত্তি। বরাদ্দ টাকা সত্ত্বেও নিম্নমানের ইট ও পাথর ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। স্বাধীনতার পর প্রথম রাস্তা নিয়ে এমন 'জলঘোলা'য় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

+
নিম্নমানের

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

মালদহ, জিএম মোমিন: স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন দেখছিলেন গ্রামবাসীরা। কিন্তু সেই স্বপ্নের রাস্তা নির্মাণ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ। রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতোল গ্রামের ঘটনা। জানা গিয়েছে, রাজ্য সরকারের চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ১৭০০ মিটার কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ১৯ লক্ষ টাকা। সেই অনুযায়ী সম্প্রতি রাস্তার কাজ শুরু হয়। তবে কাজ শুরু হতেই গ্রামবাসীরা অভিযোগ তোলেন।
এক গ্রামবাসী মহম্মদ রাহানুলের অভিযোগ, “স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা হতে চলেছে গ্রামে। তবে সেই রাস্তার কাজ খুব নিম্নমানের করা হচ্ছে। কোনওরকম শিডিউল মানা হচ্ছে না। রাস্তার কিছু অংশে গার্ডওয়াল নির্মাণের প্রয়োজন। তবে তা করা হচ্ছে না। এমনকি পর্যাপ্ত পরিমাণে বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে না রাস্তায়। কোটি কোটি টাকার ব্যয়বহুল রাস্তা কিছুদিনেই অচল হয়ে যাবে। তাই পাকা টেকসই রাস্তা দাবি জানাচ্ছি।”
advertisement
advertisement
এদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন কার্যত বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “পথশ্রী প্রকল্পে বিভিন্ন জায়গায় কিছু ঠিকাদার নিজেদের মতো করে কাজ করছেন না। জনগণের স্বার্থে এমন কাজ কোনওভাবেই কাম্য নয়। রাস্তার কাজ যেন সঠিকভাবে এবং টেকসই হয়। সেই বিষয়টি আমরা নিয়মিত নজরে রাখছি। সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে। প্রয়োজনে আমি নিজেও এলাকা পরিদর্শনে যাব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে প্রশাসনিক আশ্বাস মিললেও এখনও পর্যন্ত কাজের মান নিয়ে গ্রামবাসীদের অসন্তোষ কাটেনি। তাঁদের দাবি, সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল মেনে উন্নতমানের ও দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণ না হলে বিক্ষোভ চলবে। এখন দেখার, প্রশাসনের হস্তক্ষেপে কবে সমস্যার সমাধান হয় এবং গ্রামবাসীদের বহুদিনের স্বপ্নের পাকা রাস্তা আদৌ কতটা টেকসই হয়ে উঠতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বরাদ্দ হয়েছে টাকা, তবুও স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা নিয়ে চরম জলঘোলা! নিম্নমানের সামগ্রীর অভিযোগে সরব গ্রামবাসীরা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement