advertisement

Malda News: গতকালও কথা হয়েছিল মেয়ের সঙ্গে! সকালে বন্ধ ঘর খুলে দেখা গেল..

Last Updated:

স্বামী মারা গিয়েছেন ক্যানসারে৷ তাঁর স্ত্রীয়ের এই পরিণতি৷ মালদহে বন্ধ ঘরে ভয়ঙ্কর ঘটনা৷ সকালে দরজা খুলে প্রতিবেশীরা যা দেখতে পেলেন.

মালদহে মহিলার মর্মান্তিক পরিণতি
মালদহে মহিলার মর্মান্তিক পরিণতি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মালদহের ইংরেজবাজারে এক মহিলার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। মহিলার মাথায় আঘাত ছিল। মহিলাকে “খুন”ই করা হয়েছে, দাবি পরিবারের। মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কি খাসকোল এলাকায় ঘটনা।
জানা গিয়েছে, দয়া চৌধুরী (৪৬) নামে ওই মহিলা একাই একটি ঘরে থাকতেন। গত দু’বছর আগে তাঁর স্বামী সুবোধ চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দুই মেয়ে তাঁরা বিবাহিত। একমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছে।
advertisement
advertisement
পরিবারের দাবি, দয়া চৌধুরী বৃহস্পতিবার রাতে ঘুমোনোর সময়ও মেয়েদের সঙ্গে কথাও বলেছেন ফোনে। সকাল হলে তার কোনও খোঁজখবর পাওয়া না পেয়ে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখেন দয়া চৌধুরীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে।
advertisement
তাঁর সঙ্গে কারও সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি স্থানীয়দের। ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: গতকালও কথা হয়েছিল মেয়ের সঙ্গে! সকালে বন্ধ ঘর খুলে দেখা গেল..
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement