advertisement

CPIM: 'এমন কর্মীর দল ছেড়ে দেওয়া...' প্রতীক উরের পদত্যাগপত্র গ্রহণের পর বিস্ফোরক মহম্মদ সেলিম! সব জল্পনা শেষ

Last Updated:

প্রতীক উরের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

প্রতীক উর নিয়ে কী বললেন মহম্মদ সেলিম
প্রতীক উর নিয়ে কী বললেন মহম্মদ সেলিম
কলকাতা: দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শুক্রবার শেষ হল। নির্বাচনের আগে এটাই ছিল রাজ্য কমিটির শেষ বৈঠক। এইদিন সাংবাদিক বৈঠকে সিপিআইএম-এর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রতীক উরের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে নতুন প্রজন্মের ছেলে মেয়েকে ইনভেস্ট করতে হয় । অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তানহারা হওয়ার সমান। এমন ঘটনা ঘটলে সন্তানকে মা আগলে রেখে দেয়।”
এরপরেই তিনি বলেন, “গত দেড়-দু’মাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল । অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় । যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম । কন্টাক্ট লুস হয়ে যায় । জানতে পারি আরও কিছু কন্টাক্ট বাড়ছে । পার্টির তরফে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।”
এইদিন সাংবাদিক বৈঠকে আসন সমঝোতা নিয়ে তিনি আরও বলেন, “আগামী ২৭ তারিখ পলিটব্যুরোর বৈঠক আছে সেখানে বাকি সিদ্ধান্ত হবে ।আমাদের লক্ষ্য সিপিআইএম কে মজবুত করা । সিপিআইএমকে নিয়ে বামফ্রন্টকে শক্ত করা। বাংলাকে বাঁচাতে যা যা করার দরকার সেটা করবে সিপিআইএম । বাংলাকে বাঁচাতে বামপন্থার পুনরুত্থান দরকার ।আমাদের খেটে খাওয়া মানুষ শ্রেণী সংগঠনকে এক করার লড়াই করেছি । গোটা দেশে শিল্প ধর্মঘট চলছে। লক্ষ লক্ষ মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে ।”
advertisement
advertisement
কোন কোন আসনে সিপিআইএম লড়বে তা নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: 'এমন কর্মীর দল ছেড়ে দেওয়া...' প্রতীক উরের পদত্যাগপত্র গ্রহণের পর বিস্ফোরক মহম্মদ সেলিম! সব জল্পনা শেষ
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement