advertisement

Kedarnath Temple: কেদারনাথ যেতে পারছেন না! বাড়ির কাছেই দর্শন করুন কেদারনাথ মন্দির

Last Updated:

Kedarnath Temple: সম্প্রতি তৈরি করা হয়েছে এই মন্দিরটি। কেদারনাথ থেকে ঘুরে এসেই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মহাদেবের জন্য তৈরি করা হয়েছে এই কেদারনাথ মন্দির।

+
এখানে

এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। তবে অনেকের পক্ষে এই কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না।

মুর্শিদাবাদ: অনেকেই দ্বাদশ জ্যোতিলিঙ্গ দর্শন করতে যেতে পারেন না। আমাদের মধ্যে কমবেশি সকলের কাছে এক কথায় ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে।  শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছ’য় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড। তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। তবে অনেকের পক্ষে এই কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না।
তবে এবার পেশায় চিকিৎসক কৌশিক সেনগুপ্ত নিজের বাড়িতেই তৈরি করেছেন কেদারনাথ মন্দির। আর বাড়ির কেদারনাথ মন্দির দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। চাইলে রবিবার শিবরাত্রিতে ঘুরে আসুন এই মন্দিরে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিজয়নগরে অবস্থিত রয়েছে এই কেদারনাথ মন্দির।
আরও পড়ুন: Silver Price Today: শুক্রবারে জোড়া বড় খবর! কলকাতায় সোনার পরে রুপোও সস্তা, সপ্তাহের শেষে দাম কমেছে
সম্প্রতি তৈরি করা হয়েছে এই মন্দিরটি। কেদারনাথ থেকে ঘুরে এসেই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মহাদেবের জন্য তৈরি করা হয়েছে এই কেদারনাথ মন্দির।
advertisement
advertisement
আরও পড়ুন: Fire in Bike Showroom: গাইঘাটায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাইকের শোরুম, নতুন বাইক পুড়ে ছাই! ক্ষতি প্রায় ৮০ লক্ষ টাকার
পেশায় আয়ুবেদিক চিকিৎসক কৌশিক সেনগুপ্তে তার কথায়, শিব ভক্তদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই তীর্থক্ষেত্র। এখন অনেক লোক রয়েছেন, যাঁরা এখনও পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল নবাবের জেলার মাটিতে একটি কেদারনাথের আদলের শিব মন্দির তৈরি করবেন। যেমন ভাবনা তেমন কাজ। তাই মন্দির তৈরি করা হয়েছে ভক্তদের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kedarnath Temple: কেদারনাথ যেতে পারছেন না! বাড়ির কাছেই দর্শন করুন কেদারনাথ মন্দির
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement