advertisement

Maha Shivratri 2026: শিব ভক্তদের মহা উৎসব, জল্পেশ মন্দিরে চোখ ধাঁধানো আয়োজন! শিবরাত্রির মেলায় ফিরছে সার্কাস

Last Updated:

Maha Shivratri 2026: লক্ষ লক্ষ শিব ভক্তদের মহা উৎসব শিবরাত্রি। তার আগে বিশাল আয়োজন রাজ্যের অন্যতম বিখ্যাত জল্পেশ শিব মন্দিরে। এখানে ১০ দিন ধরে চলবে মেলা। ভক্তরা আসবেন ভিনরাজ্য থেকেও।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
জলপাইগুড়ি, শান্তনু কর: লক্ষ লক্ষ শিব ভক্তদের কাছে শিবরাত্রি সবথেকে বড় উৎসব। তাছাড়াও হিন্দু শাস্ত্রমতে এবং জ্যোতিষমতে ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এই তিথিতে গোটা দেশের ছোট-বড় সব শিব মন্দির সেজে উঠে। উৎসবের মেজাজে সেজে ওঠে সব মন্দির। তেমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে।
শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির। আলোক মালায় সাজানো হয়েছে মন্দির চত্বর। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। প্রতি বছর শিবরাত্রি তিথি উপলক্ষে কয়েক লক্ষ পুন্যার্থীর ভিড় হয় এই মন্দিরে। সকাল থেকে চলে পুজোপাঠ।
আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার, অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই গোটা রান্নাঘর! হাড়হিম করা অভিজ্ঞতা গৃহবধূর
জেলা তথা রাজ্যের মানুষ তো বটেই, এমনকী অসম, ভুটান থেকেও পুন্যার্থীরা আসেন পুজো দিতে। মন্দির সংলগ্ন দিঘিতে থাকছে স্নানের ব্যবস্থা। পুজোকে কেন্দ্র করে বসছে মেলা। মন্দির ও মেলায় প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলা চলবে দশদিন।
advertisement
advertisement
আরও পড়ুন: সারাদিন অপেক্ষার পরেও জুটছে না সওয়ারি, রোজগার একেবারে তলানিতে! রিক্সা চালকদের বুকফাটা হাহাকার
অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কয়েক দশক পর আবার সার্কাস ফিরছে জল্পেশ মেলায়। যা এই বছর জল্পেশ মেলার আকর্ষণ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে পুজো ও মেলা কমিটি। তাছাড়াও এখন থেকেই শিবরাত্রি উপলক্ষে স্থানীয় মানুষ ও শিবভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা দেখা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: শিব ভক্তদের মহা উৎসব, জল্পেশ মন্দিরে চোখ ধাঁধানো আয়োজন! শিবরাত্রির মেলায় ফিরছে সার্কাস
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement