advertisement

Elephant vs Bus: বাসের গতি বেশি! দেখেই মেজাজ হারাল গজরাজ, তারপর যা কাণ্ড! জলপাইগুড়ির হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠবেন

Last Updated:

Jalpaiguri Elephant vs Bus: ডুয়ার্সের বন্যপ্রাণী আর মানুষের সংঘাত ফের সামনে এল। জলপাইগুড়ির জঙ্গলের রাস্তায় একটি দ্রুতগতির বাস দেখে মেজাজ হারায় এক বিশালাকার দাঁতাল। বাসের সামনে হাতির গর্জন আর ধেয়ে আসার ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। চালক ও বন দফতরের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

+
রাস্তায়

রাস্তায় দাঁড়িয়ে থাকল হাতি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: দ্রুত গতিতে ছুটছে বাস, রেগেমেগে পথ আটকাল নিজেই! জঙ্গলের পথে গজরাজের এমন কাণ্ড দেখে চাঞ্চল্য এলাকায়। দ্রুতগতির জেরে যেন মুহূর্তেই মেজাজ হারাল গজরাজ। যাত্রীবোঝাই বাসের দিকে তেড়ে যেতেই বেজে উঠল বন দফতরের সতর্ক সাইরেন। রবিবার দুপুরে এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি–চালসা সড়কে।
সকাল থেকেই মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড় যাতে বনপথে না বাড়ে, সেই বার্তা মাইকে প্রচার করছিল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। এরই মাঝে বেলা ৩ টে নাগাদ আপন মনে সড়ক ধরে বেরিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। ঠিক সেই সময় চালসা থেকে জলপাইগুড়িগামী দ্রুতগতির যাত্রীবোঝাই বাস দেখে উত্তেজিত হয়ে পড়ে গজরাজ। হাতিটি রাস্তার মাঝখানে রুখে দাঁড়াতেই দু’দিকের যান চলাচল থমকে যায়। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় যানজট, ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাস ও গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীরা দুশ্চিন্তায় পড়ে যান- কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?
advertisement
advertisement
হাতির উপস্থিতির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লাটাগুড়ি বন বিভাগের বিশেষ স্কোয়াড। সাইরেন বাজানো হয়, নিয়ম মেনে পটকা ফাটিয়ে ধীরে ধীরে গজরাজকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে জানানো হয়েছে, জঙ্গলঘেঁষা রাস্তায় দ্রুত গাড়ি চালানো হাতিদের উত্তেজিত করে তোলে। তাই এই এলাকায় চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষ ও পর্যটকদের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant vs Bus: বাসের গতি বেশি! দেখেই মেজাজ হারাল গজরাজ, তারপর যা কাণ্ড! জলপাইগুড়ির হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠবেন
Next Article
advertisement
Katwa Station Train Fire Update: শর্ট সার্কিট নয়, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগল কীভাবে? উত্তর খুঁজছে রেল
শর্ট সার্কিট নয়, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগল কীভাবে? উত্তর খুঁজছে রেল
  • কাটোয়া স্টেশনে ট্রেনে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি! প্রাথমিক পর্যবেক্ষণের পর এমনটাই জানালো রেল। তাহলে কীভাবে এমন ভয়াবহ আগুন লাগলো তা জানতে উদগ্রীব যাত্রীরা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement