advertisement

Katwa Train Fire Update: সন্দেহজনক গতিবিধি...! কাটোয়া স্টেশনের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মেগা আপডেট, উত্তর খুঁজতে আসছে ফরেনসিক টিম

Last Updated:

Katwa Train Fire Update: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে বিধ্বংসী আগুনের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু গতিবিধি ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আগুনের উৎস ও প্রকৃতি নির্ধারণে ফরেনসিক টিমকে তলব করা হয়েছে। নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ।

কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়
কাটোয়া স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভোরের নিস্তব্ধতা ভেঙে আগুনের লেলিহান শিখা। কাটোয়া রেলওয়ে স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো কম্পার্টমেন্ট। ভোর সাড়ে চারটে নাগাদ প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরাই প্রথম ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। আতঙ্কে ছুটোছুটি পড়ে যায় স্টেশন চত্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পরিষেবা স্বাভাবিক হয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হলেও, এবার তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। রেল সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে! এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
স্টেশনের সিসিটিভি ফুটেজে অগ্নিকাণ্ডের ঠিক আগে কিছু সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে ফরেনসিক টিমকে ডাকা হচ্ছে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে রেলের তরফে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মুখ্য জনসংযোগকারী আধিকারিক শিবরাম মাঝির কথায়, কাটোয়া স্টেশনে ভোর সাড়ে চারটে নাগাদ ঘটা এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং ‘সাবোটাজ’ হিসেবেই দেখছেন তাঁরা। সম্ভবত বড়সড় অন্তর্ঘাত হলেও হতে পারে৷ সূত্রের খবর সিসি ক্যামেরায় কিছু ফুটেজ পেয়েছেন রেলের তদন্তকারি টিম। তদন্তকারিরা এখন সমস্ত দিক খতিয়ে দেখছেন। এটি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতার চেষ্টা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। তবে ভোরের এই অগ্নিকাণ্ড ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে, আর কাটোয়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Katwa Train Fire Update: সন্দেহজনক গতিবিধি...! কাটোয়া স্টেশনের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মেগা আপডেট, উত্তর খুঁজতে আসছে ফরেনসিক টিম
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement