advertisement

East Bardhaman News: ৭ দিন নিখোঁজ, শেষমেশ করুণ পরিণতি! কেতুগ্রামে চাঞ্চল্য, নিখোঁজের মৃত্যুর কারণ খুঁজছে

Last Updated:

East Bardhaman News: গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। মিসিং ডায়েরি হয় থানায়। অনেক তল্লাশির পর নয়ানজুলি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

কেতুগ্রামে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
কেতুগ্রামে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সাতদিনের উৎকণ্ঠার অবসান, তবে ফিরে এল নিথর দেহ। কেতুগ্রামের নিরোল গ্রামে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায়।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানা এলাকার নিরোল গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা ৪০ বছর বয়সী বুদ্ধদেব মাঝি গত সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোনও খোঁজ মিলছিল না তাঁর। পরিবারের পক্ষ থেকে কেতুগ্রাম থানায় একটি মিসিং ডায়েরিও দায়ের করা হয়। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
advertisement
রবিবার সকালে গ্রামবাসীরা ছয় নম্বর রাজ্য সড়কের পাশের একটি নয়ানজুলিতে জলের মধ্যে একটি দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। সঙ্গে সঙ্গে কেতুগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দেহটি বুদ্ধদেব মাঝির বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কাটোয়া মহকুমা হাসপাতাল-এ। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি দুর্ঘটনা, না অন্য কোনও কারণ রয়েছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় নিরোল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সাতদিনের আশা-প্রত্যাশার শেষে এমন পরিণতিতে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। গ্রামবাসীদের মধ্যেও নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ৭ দিন নিখোঁজ, শেষমেশ করুণ পরিণতি! কেতুগ্রামে চাঞ্চল্য, নিখোঁজের মৃত্যুর কারণ খুঁজছে
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement