North 24 Parganas News: রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনায়, পুড়ে খাক দোকান-বাড়িঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসিন্দারা, কারণ খুঁজছে প্রশাসন
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas News: রাতের অন্ধকারে হঠাতই আগুন লাগে এলাকায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে দোকান ও বাড়িঘরে। স্থানীয়দের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও সহায়-সম্বল হারিয়ে পথে বসেছেন বাসিন্দারা। শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণ, আগুনের উৎস নিয়ে ধোঁয়াশা কাটছে না।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান, চারটি বাড়ি এবং দু'টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘর ও দোকানের আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় নথিপত্রসহ প্রায় সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, যা এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে প্রথমে একটি দোকান থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘর থেকে বেরিয়ে এসে বাসিন্দারা দেখেন, আগুন ইতিমধ্যেই পাশের কয়েকটি বাড়ি ও খড়ের গাদায় ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
গ্রামের মানুষ নিজেরাই জল ঢেলে ও বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি ও দোকানের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, তাদের বহু গুরুত্বপূর্ণ নথি, শিক্ষার কাগজপত্র ও সঞ্চিত অর্থ আগুনে নষ্ট হয়েছে, ফলে তারা চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।
advertisement
advertisement








