advertisement

Elephant Attack: গভীর রাতে চা বাগানের ম্যানেজারের বাংলোয় হাতির হানা! উপড়ে নিয়ে গেল ২টি কলা গাছ, আতঙ্ক শ্রমিক মহল্লায়

Last Updated:

Jalpaiguri Elephant News: বৃহস্পতিবার গভীর রাতে মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানের ম্যানেজার বাংলো চত্বরে ঢুকে পড়ে হাতি। বাংলোয় থাকা কর্মী ও নিরাপত্তারক্ষীদের নজরে আসতেই ছড়ায় আতঙ্ক। যদিও কোনও ক্ষয়ক্ষতি করেনি গজরাজ।

চা বাগানের ম্যানেজারের বাংলোয় হাতির হানা
চা বাগানের ম্যানেজারের বাংলোয় হাতির হানা
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চা বাগানের ম্যানেজারের বাংলো পর্যবেক্ষণ করল গজরাজ। ফিরতি পথে দুটো কলা গাছ গরুমারা জঙ্গলে নিয়ে যেতেও ভোলেনি সে। মধ্যরাতে বড়দিঘি চা বাগানের ম্যানেজার বাংলোয় আচমকাই হাতি ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। কী হয়েছিল?
জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে বনাঞ্চল থেকে বেরিয়ে একটি হাতি সোজা ঢুকে পড়ে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানের ম্যানেজার বাংলোর চত্বরে। আচমকা এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাংলোয় থাকা কর্মী ও নিরাপত্তারক্ষীরা। যদিও স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুনঃ জঙ্গিপুরবাসীর জন্য খুশির খবর! পৌরসভা নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ, উন্নয়নে আসবে গতি, নাগরিক পরিষেবা আরও মসৃণ
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে হাতিটি প্রথমে বড়দিঘি চা বাগানের ভিতর দিয়ে হেঁটে আসে। এরপর ম্যানেজার বাংলোর চত্বরে ঢুকে পড়ে সে। বাংলোতে কর্মরত রাত্রিকালীন পাহারাদারেরা প্রথম হাতিটিকে দেখতে পান এবং দ্রুত সতর্ক হন। কিছুক্ষণ বাংলোর আশেপাশে ঘোরাঘুরি করার পর হাতিটি আবার নিজে থেকেই এলাকা ছেড়ে চলে যায়। হাতিটি কোনও ক্ষতি না করলেও কর্মীদের মধ্যে আতঙ্কের রেশ ছিল স্পষ্ট। কারণ, এর আগেও একাধিকবার এই ম্যানেজার বাংলোতে হাতির হানায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় শহরের বুকে দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে জোড়া হাতি! আতঙ্কে সহস্র আর্তনাদ, পালাতে গিয়ে আহত কয়েকজন, চন্দ্রকোনায় হুলুস্থুল
লাটাগুড়ি সংলগ্ন গরুমারা বনাঞ্চলের একেবারে সন্নিকটে হওয়ায় বড়দিঘি চা বাগানের শ্রমিক মহল্লা ও আবাসন এলাকায় মাঝেমধ্যেই বন্য হাতির দল ঢুকে পড়ে। স্থানীয় শ্রমিক ও কর্মীদের বক্তব্য, বন লাগোয়া চা বাগানে এমন ঘটনা নতুন নয়, তবে রাত্রিকালীন নিরাপত্তা আরও জোরদার করা জরুরি। বিশেষ করে রাতে বনকর্মীদের নিয়মিত টহলদারির ব্যবস্থা করা হলে এই ধরনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন বড়সড় দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন চা বাগানের কর্মীরা। তবে মানুষের বসতির খুব কাছে বন্যপ্রাণীর এই অবাধ বিচরণ ফের একবার মানুষ ও হাতির সহাবস্থানের চ্যালেঞ্জের কথাই তুলে ধরছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: গভীর রাতে চা বাগানের ম্যানেজারের বাংলোয় হাতির হানা! উপড়ে নিয়ে গেল ২টি কলা গাছ, আতঙ্ক শ্রমিক মহল্লায়
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement