advertisement

Dhupguri: পুলিশের ট্রাফিক বুথের এ কার মৃতদেহ! ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে! যে দৃশ্য দেখা গেল, শিউরে উঠল এলাকার মানুষ

Last Updated:

Dhupguri: ধূপগুড়িতে ভয়ঙ্কর কাণ্ড! ট্রাফিক বুথের ভিতরে মিলল মৃতদেহ। কে তিনি, এলাকার মানুষ হতবাক।

কী ঘটল জানেন ধূপগুড়িতে!
কী ঘটল জানেন ধূপগুড়িতে!
রকি চৌধূরী, ধূপগুড়ি: ধূপগুড়িতে ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে। ঘটনাস্থলে পুলিশ। ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। শুক্রবার সকালে ধূপগুড়ির থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কের মাঝখানে অবস্থিত জেলা পুলিশের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের ভিতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রথমে এলাকাবাসীরা মনে করেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারেন ওই ব্যক্তি মারা গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জেলা পুলিশের তৈরি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল? কীভাবে সেই বন্ধ ঘরের ভিতরে একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং তার তালা খোলা ছিল। সেই সুযোগে এক ভবঘুরে ব্যক্তি সেখানে বসবাস করতেন। এদিন সকালেই তাকে সেখানেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে পুলিশের থাকার কথা, সেখানে কীভাবে ভবঘুরেরা বসবাস করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ধূপগুড়ি শহরে পৌরসভার তরফে ভবঘুরেদের থাকার জন্য আলাদা করে ভবন নির্মাণ করা হয়েছে। তবুও তারা সেখানে না গিয়ে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথেই থাকছিলেন বলে অভিযোগ।
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ, ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশসহ উচ্চপদস্থ আধিকারিকরা। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Dhupguri: পুলিশের ট্রাফিক বুথের এ কার মৃতদেহ! ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে! যে দৃশ্য দেখা গেল, শিউরে উঠল এলাকার মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কবে?
  • সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল

  • উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

  • রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement