advertisement

Iran War: এবার সরাসরি তেল আভিভ! ইরানের ভয়ঙ্কর প্রত্যাঘাত ইজরায়েলে! শেষ ২৪ ঘণ্টায় ২৭ অভিযান

Last Updated:

Iran War: এবার পাল্টা প্রত্যাঘাতের পথে ইরান। সরাসরি হামলা চালানো হল ইজরায়েলের তেল আভিভে।

ভয়াবহ হামলা ইরানের
ভয়াবহ হামলা ইরানের
তেল আভিভ: ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে। ইরানের তরফে জানানো হয়েছে, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
বাহরাইনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। ওই বাণিজ্যিক ভবনে ইজরায়েলি দূতাবাস অবস্থিত। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইজরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
advertisement
advertisement
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে। এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, দেশটির মধ্যাঞ্চলীয় আল-খারজ প্রদেশের পূর্ব দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে। পরে সেটিকে ধ্বংস করা হয়।
advertisement
অপরদিকে, ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া লক্ষ্যবস্তু করা নির্দিষ্ট স্থানগুলোর নামও উল্লেখ করেনি গোষ্ঠীটি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: এবার সরাসরি তেল আভিভ! ইরানের ভয়ঙ্কর প্রত্যাঘাত ইজরায়েলে! শেষ ২৪ ঘণ্টায় ২৭ অভিযান
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement