advertisement

Civic Volunteer: ট্রেনিং চলাকালীন মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের! গাফিলতির অভিযোগে তুলকালাম জলপাইগুড়ির পুলিশ ক্যাম্প

Last Updated:

Jalpaiguri Civic Volunteer: ট্রেনিংয়ে এসে মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের। প্রশিক্ষণের মাঝেই মৃত্যু ঘিরে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ সহকর্মীদের। উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির পুলিশ ক্যাম্প চত্বর।

হৃদরোগের কারণে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে
হৃদরোগের কারণে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রশিক্ষণে গিয়ে না ফেরার দেশে সিভিক ভলেন্টিয়ার! চূড়ান্ত গাফিলতির অভিযোগে উত্তাল পুলিশ ক্যাম্প। স্বল্প বেতনের সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হয় সিভিক ভলেন্টিয়ারদের, উপরন্তু প্রশিক্ষণে নেই কোনও মেডিক্যাল টিম… এমনই বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে। ঠিক কী ঘটেছিল?
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ীতে এসেছিলেন। প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পে অবস্থানকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন পঙ্কজ বর্মন। অভিযোগ, তিনি হৃদরোগে আক্রান্ত হন।
advertisement
advertisement
সহকর্মীদের দাবি, অসুস্থতার কথা সঙ্গে সঙ্গেই ক্যাম্পে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে অভিযোগ উঠেছে, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সময় নষ্ট করে। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব ছিল বলেই দাবি বিক্ষোভরত সিভিক ভলান্টিয়ারদের। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। পাশাপাশি প্রশিক্ষণের সময় অতিরিক্ত মানসিক চাপও এই মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে অনেকে মত প্রকাশ করেন। ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। ক্যাম্প চত্বরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Civic Volunteer: ট্রেনিং চলাকালীন মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের! গাফিলতির অভিযোগে তুলকালাম জলপাইগুড়ির পুলিশ ক্যাম্প
Next Article
advertisement
Probashe Ghorkonna YouTuber Criticized: সব কিছু দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog? প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
সব দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog?ট্রোল হলেন প্রবাসে ঘরকন্নার মহুয়া
  • ক্যালিফর্নিয়া-বাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায় খুবই বিখ্যাত

  • কয়েকদিন আগে মহুয়ায় শাশুড়ির মৃত্যু, সেই ভিডিও শ্যুট করে Vlog করেন তিনি

  • শুরু হয় নিন্দার ঝড়, কমেন্ট উঠে আসে নানা কটূক্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement