Purulia Tourism: জয়চণ্ডী পাহাড়ের মনোরম দৃশ্য! ভ্যালেন্টাইন ডে-তে একান্তে সময় কাটানোর পারফেক্ট স্পট, পুরুলিয়ার এই পার্কে গেলেই মন গলে যাবে সঙ্গীর
- Reported by:Shantonu Das
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Tourism: সামনেই ভ্যালেন্টাইন ডে, আর তার আগেই সেজে উঠেছে পুরুলিয়ার আদ্রার স্বর্গদ্বার পার্ক। মনোরম পরিবেশ, লেক আর সবুজের সমারোহ—সব মিলিয়ে পর্যটকদের কাছে এই জায়গাটি এখন হয়ে উঠেছে প্রেমের অন্যতম সেরা ডেস্টিনেশন।
পুরুলিয়া, শান্তনু দাস: ভ্যালেন্টাইন ডে সামনে। প্রিয়জনের সঙ্গে নিরিবিলি ও মনোরম পরিবেশে কিছু সুন্দর সময় কাটানোর পরিকল্পনা যদি করে থাকেন, তবে আপনার জন্য আদর্শ গন্তব্য হতে পারে পুরুলিয়া জেলার আদ্রার স্বর্গদ্বার পার্ক। চারপাশে ছড়িয়ে থাকা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মনকে দেবে প্রশান্তি, আর একদিকে বিস্তৃত জলাধার সেই মুহূর্তগুলোকে করে তুলবে আরও রোমান্টিক ও স্মরণীয়। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে ভালবাসার দিনটি উদ্যাপন করতে স্বর্গদ্বার হতে পারে এক নিখুঁত ঠিকানা।
এই পার্ক থেকেই উপভোগ করা যায় জয়চণ্ডী পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। সম্প্রতি পার্কে আনা হয়েছে একটি বাচ্চা ঘোড়া, যা দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও রাজহাঁস-সহ নানা প্রজাতির পশুপাখির উপস্থিতি পার্কে আসা মানুষজনদের জন্য তৈরি করছে আনন্দঘন পরিবেশ।
advertisement
advertisement
পার্কে ভ্রমণকারী মঞ্জু কর্মকার জানান, “বর্তমানে স্বর্গদ্বার পার্ক অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভ্যালেন্টাইন ডে-তে প্রিয় সঙ্গী কিংবা আপনজনদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা হতে পারে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পার্কের ম্যানেজার দিব্যেন্দু বাউরি বলেন, “স্বর্গদ্বার পার্ককে চারদিক থেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে পার্কের সৌন্দর্য আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পার্কের সামনে থাকা জলাধারে আগামী দিনে নৌকা ভ্রমণের ব্যবস্থাও চালু করার কথা ভাবা হচ্ছে।” সব মিলিয়ে, প্রকৃতির মাঝে ভালবাসার দিনটি উদ্যাপন করতে স্বর্গদ্বার পার্ক হতে পারে এক নিখুঁত ঠিকানা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 09, 2026 11:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: জয়চণ্ডী পাহাড়ের মনোরম দৃশ্য! ভ্যালেন্টাইন ডে-তে একান্তে সময় কাটানোর পারফেক্ট স্পট, পুরুলিয়ার এই পার্কে গেলেই মন গলে যাবে সঙ্গীর










