advertisement

West Bengal Elections 2026: 'বাড়ি ভাড়া নিয়ে থাকব', উলুবেড়িয়ায় পা রেখেই চমক তৃণমূল প্রার্থী ঋতব্রতর! পিছনে রয়েছে বড় অঙ্ক?

Last Updated:

তাঁকে উলুবেড়িয়া থেকে প্রার্থী করেছে তৃণমূল। এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন ঋতব্রত। পিছনে কী বড় কোনও অঙ্ক? কী জানালেন তিনি?

কী বললেন ঋতব্রত?
কী বললেন ঋতব্রত?
উলুবেড়িয়া: দল তাঁকে উলুবেড়িয়ার প্রার্থী ঘোষণা করার পর থেকেই, স্থানীয় স্তরে প্রচার শুরু করে দিয়েছেন বলে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকব। ইদের উৎসবে মানুষ এখন ওখানে ব্যস্ত।”
তিনি আরও বলেন, “অসংখ্য টেলিফোন পেয়েছি। তারা বেশিরভাগ তরুণ। আমার ব্যক্তিগত চয়েস গুরুত্বপূর্ণ নয়। দল যা বলেছে আমি করেছি। আমি টানা চা বাগানে থেকেছি। আমাকে রাজ্যসভায় পাঠিয়েছিল। এখন মনে করেছে বিধানসভায়। আমি পার্টির লোক। আমি পুরোদস্তুর রাজনৈতিক। আজকেই অবসরের স্পিচ ছিল আমার সংসদে। আজকে সংসদে ছবি তোলার কথা ছিল। সেই দুটো আমার আজ হল না। এটা একটা নতুন অধ্যায়। এখন সব দিন নতুন দিন। আজ থেকে নতুন চ্যালেঞ্জ। দল যা করতে বলবে সেটাই করা হবে।”
advertisement
এরপরেই তিনি সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওদের ব্লু প্রিন্ট দেখুন। কমিশন প্রাণপাত পরিশ্রম করছে বিজেপির হয়ে। রেফারি ও লাইন্সম্যানদের জার্সি আলাদা হয়। কিন্তু এখন কমিশন একই জার্সি পরে ফেলেছে। আক্রমণ যত ধারালো হবে, প্রতিবাদ ও প্রতিরোধ হবে তত শাণিত।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
West Bengal Elections 2026: 'বাড়ি ভাড়া নিয়ে থাকব', উলুবেড়িয়ায় পা রেখেই চমক তৃণমূল প্রার্থী ঋতব্রতর! পিছনে রয়েছে বড় অঙ্ক?
Next Article
advertisement
Baranagar: বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
  • সায়ন্তিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ও সিপিএমের সায়নদীপ

  • বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ

  • সায়ন্তিকা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement