advertisement

Hotel: বাঁকুড়ার একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস! মহিলাদের এ কী অবস্থা! উদ্ধার ৭, তালা পড়ল হোটেলেও

Last Updated:

Hotel: বাঁকুড়ায় একের পর এক হোটেলে হানা পুলিশের৷ বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ।

একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস! ৩ টি হোটেল সিল, উদ্ধার ৭ মহিলা, গ্রেফতার মোট ৬   Representitive Image
একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস! ৩ টি হোটেল সিল, উদ্ধার ৭ মহিলা, গ্রেফতার মোট ৬ Representitive Image
দেবব্রত মণ্ডল, জয়রামবাটি: বাঁকুড়ায় একের পর এক হোটেলে হানা পুলিশের৷ বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ। একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় পুলিশ। হোটেলগুলি থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ৬ জনকে।
বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র এমন খবর পুলিশের কাছে আসে। গতকাল বাঁকুড়া জেলা পুলিশ ৩ টি দলে ভাগ হয়ে জেলা পুলিশ হানা দেয় জয়রামবাটির তিনটি বেসরকারি হোটেলে।
advertisement
advertisement
ওই তিনটি হোটেল থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়। মধুচক্র চালানোর হাতেনাতে প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক, ম্যানেজার, কর্মচারী ও এক আবাসিক-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hotel: বাঁকুড়ার একের পর এক হোটেলে পুলিশ হানা দিতেই পর্দাফাঁস! মহিলাদের এ কী অবস্থা! উদ্ধার ৭, তালা পড়ল হোটেলেও
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement