advertisement

East Medinipur News: মারিশদার খু*নের মামলায় প্রায় এক বছর ধরে পলাতক! আইনি চাপে অবশেষে আত্মসমর্পণ ৩ অভিযুক্তের, পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Last Updated:

East Medinipur News: গত বছরের একটি খুনের মামলায় পলাতক ছিলেন এই ব্যক্তিরা। অবশেষে আইনি চাপের মুখে থানায় এসে আত্মসমর্পণ করলেন। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

কাঁথি মহকুমা আদালত
কাঁথি মহকুমা আদালত
পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ মারিশদার একটি খুনের মামলায় এক বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিন অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানায় গিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হংসপদ জানা, ননীগোপাল জানা এবং সুদাম জানা।
গত বছরের ২৭ জুলাই পূর্ব শত্রুতার জেরে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার উত্তর কানাইদিঘী গ্রামের বাসিন্দা উত্তমকুমার দাসকে (৬৩) বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে টেনে-হিঁচড়ে তাঁকে পাশের মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ৩ অগাস্ট মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে ১৬ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বাইক আরোহীকে পিষে দিল দ্রুতগতির টিপ্পার! শেষ হয়ে গেলেন তরতাজা যুবক, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী আলিপুরদুয়ার
এর আগে ৪ জন গ্রেফতার হলেও তাঁরা জামিন পেয়ে যান। আরও ৫ জন হাইকোর্ট থেকে জামিন নিলেও বাকি ৭ জন সুপ্রিম কোর্টে আবেদন করেও কোনও রক্ষাকবচ পাননি।
advertisement
এই ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁদের মধ্যেই ৩ জন আইনি চাপের মুখে থানায় ধরা দিলেন। মামলার বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, ধৃতদের এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে তাঁদের জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মারিশদার খু*নের মামলায় প্রায় এক বছর ধরে পলাতক! আইনি চাপে অবশেষে আত্মসমর্পণ ৩ অভিযুক্তের, পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement