Alipurduar News: বাইক আরোহীকে পিষে দিল দ্রুতগতির টিপ্পার! শেষ হয়ে গেলেন তরতাজা যুবক, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী আলিপুরদুয়ার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Alipurduar News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সাক্ষী থাকল আলিপুরদুয়ার। দ্রুতগতির টিপ্পারের চাকায় পিষে গিয়ে প্রাণ হারান ওই বাইক আরোহী। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও একজন।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ আলিপুরদুয়ারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। বীরপাড়ার দলমোর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির টিপ্পারের চাকায় পিষে যান ওই যুবক। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা যাচ্ছে, শনিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ শিশুবাড়ি এলাকার দুই বাসিন্দা বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগামী টিপ্পার তাঁদের পিষে দেয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, টিপ্পারটি অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিল এবং দলমোর বড়া লাইন এলাকার মূল রাস্তা থেকে নিচে নেমে বাইকটিকে সরাসরি ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, বাইক আরোহী দুই যুবকের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্যজন গুরুতর জখম হন।
advertisement
আরও পড়ুনঃ চোখের সমস্যা ঘোচাতে আজও ছুটে আসেন হাজারও মানুষ! মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
মৃত যুবকের নাম আজিনুর মিঁয়া। জখম হয়েছেন হায়দার আলি। দু’জনকেই উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা দসরাম টোপ্পো জানান, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, এক ব্যক্তির দেহের উপর দিয়ে টিপ্পারের চাকা চলে গিয়েছে। এলাকাবাসী দ্রুত পুলিশে খবর দেওয়ার পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা বিষ্ণু ঘাটানির অভিযোগ, এই রাস্তায় অত্যন্ত বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকক্ষেত্রে চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 07, 2026 4:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বাইক আরোহীকে পিষে দিল দ্রুতগতির টিপ্পার! শেষ হয়ে গেলেন তরতাজা যুবক, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী আলিপুরদুয়ার










