Andhamuni Puja: চোখের সমস্যা ঘোচাতে আজও ছুটে আসেন হাজারও মানুষ! মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়

Last Updated:

Andhamuni Puja: মথুরাপুরের ঐতিহ্যবাহী একটি পুজো হল অন্ধমুনির পুজো। চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আজও অনেকে এই অন্ধমুনিতলায় আসেন। বর্তমানে অন্ধমুনির পুজো উপলক্ষ্যে সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়।

+
অন্ধমুনির

অন্ধমুনির পুজো

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ মথুরাপুরে অন্ধমুনির পুজোতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা। স্থানীয়রা মনে করেন, এখানে পুজো দিলে চোখের রোগ সারে। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় এসে উপস্থিত হন।
কথিত আছে, এই অন্ধমুনির প্রকৃত নাম রামকানু। তিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গভীর সাধনায় মগ্ন ছিলেন। সাধনার অন্তিম পর্যায়ে এক মহিলা দ্বারা তাঁর ধ্যানভঙ্গ হয়। এরপর গভীর অনুশোচনায় তিনি বেল কাঁটা দিয়ে নিজের চোখ নিজে নষ্ট করে ফেলেন। সেই থেকে তিনি হয়ে যান অন্ধমুনি আর এলাকার নাম হয়ে যায় অন্ধমুনিতলা। নিজের বাকি জীবন সেখানেই কাটিয়ে দিয়েছিলেন তিনি। অন্ধমুনির টানে আজও প্রচুর মানুষজন এখানে আসেন বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত সুশান্ত বৈরাগী।
advertisement
আরও পড়ুনঃ নদী ভাঙনের কষ্ট থেকে দাঁতনের মুক্তি! সুবর্ণরেখার পাড় ভাঙন রোধে সরকারের বড় পদক্ষেপ, শুরু ৭.৪৫ কোটির প্রকল্প
সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকা দিয়ে একসময় বয়ে যেত আদিগঙ্গা। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর জীবদ্দশায় এই আদিগঙ্গা ধরে পৌঁছে গিয়েছিলেন অন্ধমুনিতলায়।
advertisement
বর্তমানে চোখের বিভিন্ন সমস্যায় পুণ্যার্থীরা এই অন্ধমুনিতলায় আসেন। চারদিন ধরে মেলা চলে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে স্থানীয়রা বিভিন্নভাবে সহযোগিতা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছর এই পুজো উপলক্ষ্যে গোটা এলাকা সেজে ওঠে। আলো, দোকানপাট ও মানুষের ঢল- সব মিলিয়ে অন্ধমুনিতলা এখন উৎসবের রঙে রঙিন। এই পুজো দেখতে হলে চলে আসতে হবে মথুরাপুরে। আপাতত কয়েকদিন এই পুজো চলবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Andhamuni Puja: চোখের সমস্যা ঘোচাতে আজও ছুটে আসেন হাজারও মানুষ! মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়