advertisement

West Medinipur News: নদী ভাঙনের কষ্ট থেকে দাঁতনের মুক্তি! সুবর্ণরেখার পাড় ভাঙন রোধে সরকারের বড় পদক্ষেপ, শুরু ৭.৪৫ কোটির প্রকল্প

Last Updated:

West Medinipur News: প্রত্যেক বছর বর্ষা এলেই ভয়াল রূপ ধারণ করে সুবর্ণরেখা। নদী ভাঙনের জেরে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। অবশেষে সেই ভাঙনের জ্বালা থেকে মুক্তি পেতে চলেছে দাঁতনবাসী।

+
সুবর্ণরেখার

সুবর্ণরেখার ভাঙন রুখতে পাড় বাঁধাই

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীর পাড় ভাঙন দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের কাছে এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা এলেই নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াল রূপ নেয় সুবর্ণরেখা। নদীগর্ভে তলিয়ে যায় বিঘার পর বিঘা কৃষিজমি, বিপন্ন হয়ে পড়ে জনবসতি। দাঁতনের বেলমুলা, পানশোলা, পলাশিয়া, বালিডাংরি, মহেশপুর, বাগড়া সহ একাধিক গ্রাম প্রতি বছর এই ভাঙনের কবলে পড়ে।
দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন ও দাবি জানিয়ে আসার পর অবশেষে সুবর্ণরেখার পাড় ভাঙন রোধে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বেলমুলা এলাকায় প্রায় ৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নদী পাড় বাঁধানোর কাজ জোরকদমে চলছে। প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে পাথর, লোহার জাল ও পলিথিন বস্তা ব্যবহার করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই কাজ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বই ছেড়ে খেলার মাধ্যমে প্রাথমিক শিক্ষা! কচিকাঁচাদের পড়াশোনায় নয়া দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার গৃহবধূ, সংসার সামলে গড়েছেন মডেল স্কুল
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নদীর ওপারে ওড়িশা অংশে আগে থেকেই পাড় বাঁধান থাকায় জলের তোড় সরাসরি দাঁতন এলাকার দিকে আছড়ে পড়ে। ফলে বর্ষা এলেই ব্যাপক ভাঙন শুরু হয়। এই অবস্থায় বিপুল অর্থ বরাদ্দ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কয়েক হাজার গ্রামবাসী।
advertisement
advertisement
শুক্রবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছয় দাঁতন-১ পঞ্চায়েত সমিতির একটি পরিদর্শন দল। পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র জানান, বিধায়ক ও জনপ্রতিনিধিদের লাগাতার দাবির পর সেচমন্ত্রী মানস ভূঁইয়া নিজে এলাকা পরিদর্শন করেন এবং তার পরেই এই প্রকল্পের অনুমোদন মেলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বিধায়ক জানান, বেলমুলার কাজ শেষ হওয়ার পর মহেশপুর থেকে আমডিহা পর্যন্ত আরও প্রায় ৪০০ মিটার এলাকায় পাড় ভাঙন রোধে অতিরিক্ত ৪ কোটির বেশি অর্থ বরাদ্দ করা হবে। সব মিলিয়ে সুবর্ণরেখার ভাঙন রুখতে প্রশাসনের এই উদ্যোগে আশার আলো দেখছেন দাঁতনবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: নদী ভাঙনের কষ্ট থেকে দাঁতনের মুক্তি! সুবর্ণরেখার পাড় ভাঙন রোধে সরকারের বড় পদক্ষেপ, শুরু ৭.৪৫ কোটির প্রকল্প
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement