advertisement

Film Making: স্বপ্নপূরণের দিশা দেখাল ইউটিউব, প্রশিক্ষণ ছাড়া পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানলেন যুবক! ট্রেলার দেখেই নেটপাড়ায় হইচই

Last Updated:

East Medinipur Film Making: প্রথাগত প্রশিক্ষণ নেই, নেই কাজের পূর্ব অভিজ্ঞতা। তাতেও কামাল করলেন কাঁথির যুবক। স্থানীয় প্রতিভাদের নিয়ে তৈরি হল পূর্ণদৈঘ্যের সিনেমা। মুক্তি পাবে বড় পর্দায়।

+
অর্কপ্রভ

অর্কপ্রভ পন্ডা 

কাঁথি, মদন মাইতি: নেই কোনও পেশাগত চলচ্চিত্র শিক্ষা। নেই কোনও পূর্ব অভিজ্ঞতা। তবুও শুধুমাত্র সেলফ লার্নিংয়ের জোরে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন কাঁথির ২৪ বছরের যুবক অর্কপ্রভ পণ্ডা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখে, নিজে নিজেই সিনেমা তৈরির খুঁটিনাটি রপ্ত করেছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা শহর কাঁথি। ঐতিহাসিক গুরুত্ব থাকলেও আধুনিক সুযোগ-সুবিধার দিক থেকে এই শহর এখনও অনেকটাই পিছিয়ে।
সেই কাঁথির মাটিতেই গড়ে উঠেছে এক ঝাঁক তরুণের স্বপ্নের ছবি ‘ইকির মিকির চাম চিকির’। আগামী ১৩ মার্চ মুক্তি পাচ্ছে এই সিনেমা। কাঁথি টাউন হলে বড় পর্দায় দেখানো হবে ছবিটি। এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা কাঁথির একঝাঁক প্রতিভাবান যুবক-যুবতী। রিয়েল লাইফে তাঁরা ঝড় তুলতে প্রস্তুত। শুধু নতুন মুখ নয়, ছবির সঙ্গে রয়েছেন কাঁথির কয়েকজন প্রতিথযশা ও অভিজ্ঞ গুণী মানুষও। তাঁদের দিকনির্দেশনা ও অভিজ্ঞতা নতুন শিল্পীদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
advertisement
আরও পড়ুন: পথ ভুলেছে সাইবেরিয়া-চিনের পাখির দল, আগ্রহ কমছে পর্যটকদের! পুরুলিয়ার জনপ্রিয় এই জায়গা এখন ফাঁকা
স্থানীয় কলাকুশলীদের নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। তাই এই ছবি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি কাঁথির তরুণ প্রজন্মের স্বপ্নপূরণের এক সাহসী প্রয়াস। সীমিত বাজেট ও অল্প পরিকাঠামোর মধ্যেও তাঁরা নিজেদের মেধা ও পরিশ্রমকে পুঁজি করেছেন। ‘ইকির মিকির চাম চিকির’ ছবিতে তুলে ধরা হয়েছে জীবনের বাস্তব গল্প। বন্ধুত্ব, ভালবাসা, সংগ্রাম এবং স্বপ্নের কথা। ছবির মূল গল্প আবর্তিত হয়েছে একটি কিডন্যাপিং ঘটনাকে কেন্দ্র করে। বাস্তব জীবনের নানা অনুভূতি এখানে ফুটে উঠেছে সহজ ভাষায়। শুটিং লোকেশন, অভিনয় এবং নির্দেশনায় স্পষ্টভাবে ধরা পড়েছে কাঁথির মাটির গন্ধ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রাম ও শহরের চেনা পরিবেশ ছবিকে আরও বাস্তব করে তুলেছে। ছবির নাম ও ভাবনা ইতিমধ্যেই কাঁথিজুড়ে কৌতূহল তৈরি করেছে। ট্রেলার প্রকাশের পর থেকেই শহরে আলোচনা তুঙ্গে। ছবির পরিচালক অর্কপ্রভ পণ্ডা কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে ২০২৫ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেছে। পড়াশোনা শেষ করেই তার লক্ষ্য ছিল নিজের ছবি তৈরি করা। চাকরি করার পথে হাঁটেন নি তিনি। দীর্ঘ দেড় বছরের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে এই পূর্ণদৈর্ঘ্যের সিনেমা। কোনও বড় প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা ছাড়াই তিনি এই কাজ করে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, শুধু কলকাতা নয়, জেলার ছেলেরাও ইচ্ছাশক্তি থাকলে বড় সিনেমা বানাতে পারে। কাঁথির এই তরুণ পরিচালকের সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Film Making: স্বপ্নপূরণের দিশা দেখাল ইউটিউব, প্রশিক্ষণ ছাড়া পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানলেন যুবক! ট্রেলার দেখেই নেটপাড়ায় হইচই
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement