advertisement

Tourist Spot: পথ ভুলেছে সাইবেরিয়া-চিনের পাখির দল, আগ্রহ কমছে পর্যটকদের! পুরুলিয়ার জনপ্রিয় এই জায়গা এখন ফাঁকা

Last Updated:

Purulia Tourist Spot: ব্রিটিশ আমলে তৈরি পুরুলিয়ার সাহেব বাঁধ সবসময় ছিল পর্যটকদের আকর্ষণ। শীতে পরিযায়ী পাখি দেখার জন্য ভিড় করতেন পর্যটকরা। কিন্ত পরিযায়ী পাখিরা ভুলে গিয়েছে সাহেব বাঁধের পথ। ধুলো জমছে বার্ড ওয়াচিং সেন্টারে।

+
সাহেব

সাহেব বাঁধে দেখা নেই পরিযায়ী পাখিদের

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরুলিয়ার ঐতিহ্য সাহেব বাঁধ। পুরুলিয়া শহরের জলের অন্যতম উৎস এই বাঁধ। শীতের মরশুমে পুরুলিয়ার সাহেব বাঁধে পরিযায়ী পাখিদের ঢল নামে। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা সাহেব বাঁধে আসে। এই পাখি দেখার জন্য কাতারে কাতারে মানুষের ঢল নামে।
পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে এই পরিযায়ী পাখিদের দেখার জন্য একটি বার্ড ওয়াচিং টাওয়ারও রয়েছে। সেখানে বসে অনেকেই পরিযায়ী পাখিদের দেখেন। তবে এই বছরের চিত্রটা একেবারেই অন্যরকম। সাহেব বাঁধ থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা। তাই বন্ধ হয়ে পড়ে রয়েছে সায়েন্স মিউজিয়ামের বার্ড ওয়াচিং সেন্টার।
আরও পড়ুন: দামি গাড়িতে চলছিল কচ্ছপ পাচার, গোপন অভিযান চালিয়ে হাতেনাতে ধরল পুলিশ
এ বিষয়ে পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, পাখিদের থাকার জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন পুরুলিয়ায় এখন আর সেই অনুকূল পরিবেশ নেই। একটা সময় ছিল যখন এই পরিযায়ী পাখিদের দেখতে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসতেন। বর্তমানে পর্যটকরা এলেও পরিযায়ী পাখিদের দেখা সেভাবে আর মেলে না। এটা তাদের কাছে খুবই খারাপ লাগার একটি বিষয়। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শকরাও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ‌বিগত বছরেও সাহেব বাঁধে পরিযায়ীর দেখা মিলেছিল। এবছর তা আর দেখা যায়নি। ধুলো জমছে বাড ওয়াচিং সেন্টারে। যথাযথ খাবারের অভাব ও অনুকূল পরিবেশ না থাকার কারণে অস্ট্রেলিয়া, চিন, রাশিয়া, সাইবেরিয়া, পাকিস্তান থেকে আসা পরিযায়ী পাখিরা মুখ ফেরাচ্ছে সাহেব বাঁধ থেকে। আবার কবে পাখিদের দেখা মিলবে সাহেব বাঁধে সেই অপেক্ষায় দিন গুনছে শহরবাসী ও পর্যটকরা। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tourist Spot: পথ ভুলেছে সাইবেরিয়া-চিনের পাখির দল, আগ্রহ কমছে পর্যটকদের! পুরুলিয়ার জনপ্রিয় এই জায়গা এখন ফাঁকা
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement