advertisement

East Medinipur New SP: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল! পূর্ব মেদিনীপুর পেল নতুন পুলিশ সুপার, শুভেন্দুর জেলায় পারিজাত বিশ্বাসের প্রত্যাবর্তন

Last Updated:

East Medinipur New Police Super: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের একাধিক রদবদল। তিন মাস পর পূর্ব মেদিনীপুর জেলা পেল নতুন পুলিশ সুপার। ২০১৩ সালের আইপিএস ক্যাডার পারিজাত বিশ্বাস জেলার পুলিশ সুপারের দায়িত্বে আসছেন।

পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার  পারিজাত বিশ্বাস
পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার পারিজাত বিশ্বাস
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের একাধিক রদবদল। সেই রদবদলে প্রায় তিন মাস পর পূর্ব মেদিনীপুর জেলা পেল নতুন পুলিশ সুপার। শেষ ২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য পুলিশের রদবদল হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার কর্মরত পুলিশ সুপার ছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁর বদলি হয় বাঁকুড়া জেলায়। কিন্তু তাঁর পরিবর্তে নতুন কোনও পুলিশ সুপার এতদিন পর্যন্ত নিযুক্ত করা হয়নি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মিতুন কুমার দে।
২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজ্য পুলিশের একাধিক রদবদলে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ সুপার হয়ে আসছেন পারিজাত বিশ্বাস। ২০১৩ সালের আইপিএস ক্যাডার। এতদিন তাঁর পোস্টিং ছিল পুরুলিয়ার ১১ ব্যাটালিয়নের কমান্ডেন্টে। প্রায় তিন মাস জেলায় ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা মিতুন কুমার দেকে হঠাৎই সরিয়ে দেওয়া হল। রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় এই বদল নতুন সমীকরণ তৈরি করতে পারে।
advertisement
আরও পড়ুনঃ ধানের বিকল্প লঙ্কা! একবার রোপণে টানা ৭-৮ মাস ফলন, বদলাচ্ছে চাষিদের ভাগ্য! বিদেশের বাজারে বসিরহাটের লঙ্কার চাহিদা তুঙ্গে
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মিতুন কুমার দেকে বদলি করে খড়্গপুর রেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া আইপিএস অফিসার পারিজাত বিশ্বাসের আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যদিও সেই সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। এবার তিনি পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক অফিসারের রদবদল হয়। যার মধ্যে ছিল থানার আইসি এবং ওসিরাও। সে নিয়ে রাজনৈতিক মহলে বেশ চাপানউতোর চলে।
advertisement
অন্যদিকে নতুন পুলিশ সুপার, পারিজাত বিশ্বাসের জেলায় প্রত্যাবর্তনেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলে থাকাকালীন তিনি ছিলেন হলদিয়া মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার। ফলে ভোটের আগে তাঁর ফের আগমন নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরেই শুরু হয়েছে চর্চা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur New SP: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল! পূর্ব মেদিনীপুর পেল নতুন পুলিশ সুপার, শুভেন্দুর জেলায় পারিজাত বিশ্বাসের প্রত্যাবর্তন
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement