advertisement

East Bardhaman: সংসার চালাতে ভিক্ষা করেন শাশুড়ি! প্রতিবাদী জামাইকে কোপ শ্বশুরের, কাটোয়ায় রক্তারক্তি কাণ্ড

Last Updated:

East Bardhaman News: শ্বশুর বেকার। শাশুড়ি ভিক্ষা করে সংসার চালান। শাশুড়ির ভিক্ষাবৃত্তির প্রতিবাদ করায় জামাইকে অস্ত্র দিয়ে কোপ। পলাতক অভিযুক্ত শ্বশুর।

কাটোয়া হাসপাতাল
কাটোয়া হাসপাতাল
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: শাশুড়ির ভিক্ষাবৃত্তির প্রতিবাদ করায় জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের। গুরুতর জখম জামাই সুবল কুণ্ডু। তাকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর ভগীরথ পাল পলাতক।
বুধবার ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার পানুহাট পালপাড়ায়। পেশায় টোটো চালক জামাই সুবল কুণ্ডুর অভিযোগ, তার শ্বশুর কোন কাজকর্ম করেন না। বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করেন। সংসার চালানোর জন্য শাশুড়ি রাস্তায় বেরিয়ে ভিক্ষা করেন। শাশুড়ির এই ভিক্ষাবৃত্তির কথা জামাই জানতেন না। শাশুড়ি রাস্তায় ভিক্ষা করেন তা জানতে পেরে প্রতিবাদ জানান তিনি। এমনকি শ্বশুর-শাশুড়িকে নিজের কাছে এনে রাখার প্রস্তাবও দেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল! পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার পারিজাত বিশ্বাস, শুভেন্দুর জেলায় নয়া সমীকরণের ইঙ্গিত
সুবল আরও জানান, তাঁর স্ত্রী রিম্পা বহুবার নিজের বাবাকে কাজ করার কথা বলেছেন। কিন্তু শ্বশুর সে কথা কানে তোলেননি। এই নিয়ে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল পরিবারে। বুধবার সকালের দিকে জামাই সুবল কুণ্ডু শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির ভিক্ষা তীব্র প্রতিবাদ জানান। সেই নিয়ে কথা কাটাকাটি চলে। এমন সময়ে পিছন থেকে অস্ত্র হাতে তেড়ে আসেন শ্বশুর। আঘাত থেকে বাঁচতে ডান হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন জামাই। আর তখনই কবজির নিচ থেকে অনেকটা কেটে বাদ যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধানের বিকল্প লঙ্কা! একবার রোপণে টানা ৭-৮ মাস ফলন, বদলাচ্ছে চাষিদের ভাগ্য! বিদেশের বাজারে বসিরহাটের লঙ্কার চাহিদা তুঙ্গে
রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি সুবললে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার পর থেকে নিখোজঁ অভিযুক্ত শ্বশুর। বাবার কুকীর্তির শাস্তি দাবি করেছে মেয়ে রিম্পা কুণ্ডু। যদিও এখনও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman: সংসার চালাতে ভিক্ষা করেন শাশুড়ি! প্রতিবাদী জামাইকে কোপ শ্বশুরের, কাটোয়ায় রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement