East Bardhaman News: ছাদ বাগান তৈরির সহজ পদ্ধতি! লাগবে না দামি চারা, ফেলে দেওয়া গাছের ডালেই বাজিমাত করছেন বর্ধমানের ডেন্টাল টেকনিশিয়ান
- Reported by:Sayani Sarkar
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: নার্সারি থেকে কেনা দামি গাছের চারা নয়, বরং ফেলে দেওয়া গাছের ডাল দিয়েই চোখধাঁধানো ছাদ বাগান বানিয়েছেন পূর্ব বর্ধমানের ডেন্টাল টেকনিশিয়ান। এই বাগানে ১৪ ফুটের বোগেনভেলিয়া সহ প্রায় ৭০০-রও বেশি নানা ধরনের গাছ রয়েছে।
দেওয়ানদিঘি, সায়নী সরকারঃ ছোটবেলা থেকেই গাছ ভালবাসতেন। সেই ভালবাসাকে সম্বল করেই নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন এক মায়াবী অরণ্য। নার্সারি থেকে কেনা কোনও দামি গাছের চারা দিয়ে নয়, বরং ফেলে দেওয়া গাছের উদ্বৃত্ত ডাল সংগ্রহ করে এই ছাদ বাগান তৈরি করেছেন পূর্ব বর্ধমানের ডেন্টাল টেকনিশিয়ান শেখ মুকুল। এমনকি এই ডাল থেকে গাছের চারা তৈরি করে গাছপ্রেমী মানুষদের উপহারও দেন তিনি।
পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী এলাকার বাসিন্দা শেখ মুকুল। পেশায় ডেন্টাল টেকনিশিয়ান হলেও তাঁর নেশা এখন সবুজের সেবা। কলেজে পড়ার সময় থেকে একটি একটি করে গাছের ডাল সংগ্রহ করতেন তিনি। সেই গাছের ডাল থেকেই চারা তৈরি করে গড়ে তুলেছেন আস্ত একটি ছাদ বাগান। তাঁর বাগানে ১৪ ফুটের বোগেনভেলিয়া সহ প্রায় ৭০০টিরও বেশি গাছ রয়েছে। সারাদিনের ক্লান্তির পর অবসর সময়ে নানা গাছে বসা পখিদের কলরব শুনে শান্তি পান তিনি।
advertisement
আরও পড়ুনঃ ট্রাফিক আইন মেনেও ঘটল ভয়ানক বিপদ! শান্তিপুরে লরির পিছনে সজোরে ধাক্কা আরেক লরির, গুরুতর আহত চালক
শেখ মুকুল জানান, দিন দিন বাড়ছে দৃশ্য দূষণ। তার থেকে মুক্তি পেতেই এই ছাদ বাগান তৈরির উদ্যোগ। এই ছাদ বাগানে গেলে দেখা যায় নানা ফুল ও ফলের গাছ। তবে বিশেষভাবে নজর কেড়ে নেয় ১৪ ফুটের বোগেনভেলিয়া। এছাড়াও রয়েছে প্রায় ৭০০টি নানা প্রজাতির গাছ।
advertisement
advertisement
শেখ মুকুল বলেন, আমি কলেজে পড়ার সময় থেকেই এইভাবে গাছ লাগাচ্ছি। তবে ছাত্রজীবনে তেমন সময় হত না। কিন্ত বিগত ৮-৯ বছর ধরে আমি পুরোপুরিভাবে এই কাজ করছি। অনেক মানুষ তাঁদের বাড়ির গাছের উদ্বৃত্ত ডাল ফেলে দেন। রাস্তার ধার থেকে আমি সেই ডালগুলিকে নিয়ে এসে চারা তৈরি করে গাছ লাগাই। আবার আমার চেনা অনেকে গাছের ডাল কুরিয়ার করে পাঠান। দিন দিন দূষণ বাড়ছে, মানসিক যন্ত্রণায় ভুগছেন অধিকাংশ মানুষ। সেই যন্ত্রণা দূর করতে গেলে গাছের প্রয়োজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে মানুষ। সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারে একমাত্র প্রকৃতি। তাই সব মিলিয়ে, ক্রমবর্ধমান দূষণ ও ইট-কাঠের জঙ্গলে ঘেরা এই সময়ে শেখ মুকুলের এই ছাদ বাগান যেন এক টুকরো অক্সিজেন ব্যাঙ্ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 18, 2026 4:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ছাদ বাগান তৈরির সহজ পদ্ধতি! লাগবে না দামি চারা, ফেলে দেওয়া গাছের ডালেই বাজিমাত করছেন বর্ধমানের ডেন্টাল টেকনিশিয়ান










