Drone: দাঁতনের ধানজমিতে পড়ল বিশালাকার ড্রোন! এলাকায় চাঞ্চল্য, তদন্তে দাঁতন থানার পুলিশ!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ধানজমিতে ভোরবেলায় পাওয়া গেল বিশালাকার একটি ড্রোন। কোথা থেকে ধানজমিতে এল এই ড্রোন? তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ
শঙ্কর রাই, দাঁতন: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় ভোররাতে একটি বড় আকারের ড্রোন ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ভোর প্রায় ৪টের সময় ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ এবং এলাকাটি ঘিরে তদন্ত শুরু করে।স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেননি, ফলে সেটি কোথা থেকে এলো এবং কীভাবে ধান জমিতে পড়লো, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে—এটি কোনও নজরদারি (surveillance) ড্রোন হতে পারে।অথবা কোনও সংস্থার পরীক্ষামূলক উড়ান (trial) চলছিল।প্রযুক্তিগত ত্রুটির কারণেও তা মাটিতে পড়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ ড্রোনটি পরীক্ষা করে দেখছে এবং কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 18, 2026 4:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Drone: দাঁতনের ধানজমিতে পড়ল বিশালাকার ড্রোন! এলাকায় চাঞ্চল্য, তদন্তে দাঁতন থানার পুলিশ!









