advertisement

Darjeeling Toy Train: পাহাড়ে ফিরছে ঐতিহ্যের গর্জন! পূর্ণিমার রাতে ছুটবে ‘মহারানি গ্রেট এসকেপ’, রইল সুলুকসন্ধান

Last Updated:

Darjeeling Toy Train: চাঁদের আলোয় পাহাড়ি রেলপথ, কুয়াশা-ঢাকা বন আর নৈশ-নিঃশব্দের আবেশ, সব মিলিয়ে পর্যটকদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে আসছে 'টয়ট্রেন' যাত্রা। সম্ভাব্য যাত্রা সূচনা এপ্রিলের পূর্ণিমা থেকে...

+
ডিএইচআরের

ডিএইচআরের নতুন পূর্ণিমা স্পেশ্যাল

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিং পাহাড়ে ফের শোনা যাবে ঐতিহ্যের শিস। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন সংযোজন হিসেবে শুরু হচ্ছে বিশেষ পূর্ণিমা রাতের পরিষেবা ‘মহারানি গ্রেট এসকেপ’। চাঁদের আলোয় পাহাড়ি রেলপথ, কুয়াশা-ঢাকা বন আর নৈশ-নিঃশব্দের আবেশ, সব মিলিয়ে পর্যটকদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে আসছে এই টয়ট্রেন। সম্ভাব্য সূচনা এপ্রিলের পূর্ণিমা থেকে, প্রাথমিকভাবে মার্চেই চালুর পরিকল্পনা থাকলেও কিছু কাজ বাকি থাকায় এক মাস পিছোতে পারে বলে জানা গিয়েছে।
এই পরিষেবার পেছনে রয়েছে শতবর্ষের এক রোমাঞ্চকর কাহিনি। ১৯২০ সালে কোচবিহারের রানি ইন্দিরা দেবী দার্জিলিংয়ের Windamere Hotel-এ এক অনুষ্ঠানে এসে হঠাৎই অস্বস্তি বোধ করেন। তখনকার ডিএইচআর ম্যানেজার আর.জি. এডিসের সহযোগিতায় তিনি পূর্ণিমার রাতে দার্জিলিং থেকে গোপনে টয়ট্রেনে চেপে সমতলে ফিরে যান। সেই ঘটনার অনুপ্রেরণাতেই ‘মহারানি গ্রেট এসকেপ’, ঐতিহ্য ও রোমাঞ্চের এক মেলবন্ধন।
advertisement
আরও পড়ুনঃ রঙের উৎসবে রেলের উপহার, ফের নয়া হোলি স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন…
রুট ও অভিজ্ঞতা নিয়েও রয়েছে চমক। প্রথম পর্যায়েট্রেন চলবে কার্শিয়াং থেকে শুকনা পর্যন্ত; পরবর্তীতে দার্জিলিং থেকে কার্শিয়ং রুটে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গুলমা চা-বাগানের কাছে ট্রেন থামলে পর্যটকেরা উপভোগ করতে পারবেন ‘মিডনাইট প্লাকিং’, রাতের চা-পাতা তোলা, সঙ্গে স্থানীয় খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা। সীমিত আসনসংখ্যার এই যাত্রায় থাকবে মোট তিনটি কোচ, প্রতিটি কোচ ৩-৪ জনের গ্রুপে বুক করা যাবে। সব মিলিয়ে প্রায় ১৪–১৫ জন যাত্রী একসঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই নিয়োগ! মোটা অঙ্কের বেতন, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! কোথায়, কীভাবে আবেদন করবেন জানুন
বুকিং সংক্রান্ত নির্দেশিকাও স্পষ্ট। এই বিশেষ ট্রেন কেবল আগাম বুকিংয়ের ভিত্তিতেই চলবে; অন-স্পট টিকিটের সুযোগ নেই। পর্যটকদের Indian Railways-এর অধীন ডিএইচআরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূর্ণিমা তিথি বেছে টিকিট কাটতে হবে। পরিবার বা বন্ধুবান্ধব মিলে গ্রুপ বুকিং করা যাবে, আগেভাগে পরিকল্পনা করাই বুদ্ধিমানের। ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, এই বিশেষ পরিষেবা চালু হলে পাহাড়ি পর্যটনে নতুন মাত্রা যোগ হবে। পূর্ণিমার আলোয় ঐতিহ্যবাহী রেলযাত্রা কেবল পর্যটকদের আনন্দই দেবে না, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
তিনি আরও জানান, ‘মহারানি গ্রেট এসকেপ’ শুধুমাত্র একটি ট্রেন পরিষেবা নয়, এটি দার্জিলিংয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে তোলার উদ্যোগ। সীমিত আসন ও কিউরেটেড অভিজ্ঞতার মাধ্যমে পর্যটকেরা একান্ত ও স্মরণীয় ভ্রমণের স্বাদ পাবেন, যা ভবিষ্যতে ডিএইচআরের জন্য বড় সাফল্য বয়ে আনবে। সব মিলিয়ে, পূর্ণিমার আলোয় ঐতিহ্য, ইতিহাস আর পাহাড়ি রোমাঞ্চকে এক সুতোয় গেঁথে ‘মহারানি গ্রেট এসকেপ’ দার্জিলিংয়ের পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। সীমিত আসনের এই বিশেষ যাত্রা নিঃসন্দেহে পাহাড়প্রেমীদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling Toy Train: পাহাড়ে ফিরছে ঐতিহ্যের গর্জন! পূর্ণিমার রাতে ছুটবে ‘মহারানি গ্রেট এসকেপ’, রইল সুলুকসন্ধান
Next Article
advertisement
Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরে বিস্ফোরণের হুমকি-মেল! চাঞ্চল্য
  • আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর

  • এমনকী খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবর

  • সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়াল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement