West Bengal Job Vacancy: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই নিয়োগ! মোটা অঙ্কের বেতন, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! কোথায়, কীভাবে আবেদন করবেন জানুন
- Reported by:Sayani Sarkar
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Job Vacancy: আপনি কি স্নাতক বা স্নাতকোত্তর পাশ? এবার ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আপনার বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন করুন...
বর্ধমান, সায়নী সরকার: এবার ওয়াক-ইন-ইন্টারভিউ-র সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, মিলবে মোটা বেতন। আপনার বয়স ৪০ বছরের মধ্যে হলেই করতে পারবেন আবেদন। কবে ইন্টারভিউ জানেন? কোথায় হবে ইন্টারভিউ? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসটেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে স্টোর কিপার, গ্রুপ ডি স্টাফ, ডুপ্লেকেটিং মেশিন অপারেটর পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি পদেই নেওয়া হবে একজন কর্মী।
৫ মার্চ ২০২৬-এ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের সেন্টার ফর ডিসটেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন বিভাগের বিদ্যাসাগর ভবনের কনফারেন্স হলে হবে ইন্টারভিউ। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে একটি আবেদন পত্র (কোন পদে আবেদন করছেন তা উল্লেখ থাকতে হবে) এবং ওয়েবসাইটে দেওয়া ফরম্যাটটি পূরণ করতে হবে, একটি আপডেটেড বায়োডাটা, ভেরিফিকেশনের জন্য সমস্ত অরজিনাল ডকুমেন্টস এবং সমস্ত ডকুমেন্টসের দুটি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি।
advertisement
আরও পড়ুনঃ রঙের উৎসবে রেলের উপহার, ফের নয়া হোলি স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন…
স্টোর কিপার পদে কর্মী নিয়োগ করা হবে একজন। একত্রিত মাসিক বেতন ৩৭ হাজার ৫০০ টাকা।এই পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং এই সম্পর্কিত যে কোনও জায়গায় কমপক্ষে দু-বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারভিউ হবে ৫ মার্চ বেলা ১১:৩০ মিনিটে। গ্রুপ ডি কর্মী নেওয়া হবে একজন। একত্রিত মাসিক বেতন ৩২ হাজার টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে এবং এই সম্পর্কিত যে কোনও জায়গায় কমপক্ষে দু-বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনার সন্তানের বয়স কি ৫ থেকে ১১ বছর? ট্রেনের টিকিট কাটার সময় মানতেই হবে ‘এই’ নিয়ম, নচেৎ গুণতে হবে মোটা জরিমানা
ইন্টারভিউ হবে ৫ মার্চ বেলা ১২:৩০ মিনিটে।ডুপ্লিকেটটিং মেশিন অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে একজন। একত্রিত মাসিক বেতন ৩২ হাজার টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে এবং এই সম্পর্কিত যে কোনও জায়গায় কমপক্ষে দু-বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারভিউ হবে ৫ মার্চ বেলা ২:৩০ মিনিটে। ইন্টারভিউয়ে নির্দিষ্ট সময় সঠিক নথি ও আবেদন পত্র নিয়ে উপস্থিত হতে হবে নির্ধারিত স্থানে। প্রত্যেকটি পদের জন্য কর্মী নেওয়া হবে একজন করে। বিস্তারিত তথ্য জানতে পারবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
Location :
Barddhaman,West Bengal
First Published :
Feb 26, 2026 1:30 PM IST









