Holi Special Train: রঙের উৎসবে রেলের উপহার, ফের নয়া হোলি স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন...
- Reported by:Shantonu Das
- Published by:Shubhagata Dey
Last Updated:
Holi Special Train: দোলের মরসুমে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে কিংবা ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে এই হোলি স্পেশ্যাল ট্রেন হতে পারে আপনার সেরা পছন্দ। কোথা থেকে ছাড়বে, কোথায় কোথায় থাকছে স্টপেজ? জানুন...
*দোলের রঙে রঙিন হতে চাইছেন। ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর দিল রেল। রেল যাত্রীদের হোলি উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে এবং যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বড় উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন। আজ ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী এক মাস আদ্রা ডিভিশনে চালান হচ্ছে বিশেষ হোলি স্পেশ্যাল ট্রেন। এই বিশেষ ট্রেনের মাধ্যমে আদ্রা ডিভিশনের যাত্রীরা সরাসরি পুরীর নিকটবর্তী মালতীপাটপুর পর্যন্ত ভ্রমণের সুবিধা পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*হোলির মরসুমে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করতেই রেলের এই বিশেষ উদ্যোগ বলে জানান হয়েছে। হোলির মরসুমে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কিংবা ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে এই হোলি স্পেশ্যাল ট্রেন হতে পারে আপনার সেরা পছন্দ। রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।








