advertisement

Darjeeling News: রাস্তার হাল বেহাল! ধুলোর-ডাম্পারের জোড়া দাপটে চলাফেরায় সমস্যা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Last Updated:

Darjeeling News: দার্জিলিংয়ের খড়িবাড়িতে রাজ্য সড়কের বেহাল দশা। জোড়া সমস্যায় কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ
রাস্তা অবরোধ করে বিক্ষোভ
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ রাজ্য সড়কের জরাজীর্ণ দশা। একদিকে ডাম্পারের শব্দ, অন্যদিকে গোটা রাস্তা ধুলোয় ঢেকে থাকায় চলাচলে প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই নিয়ে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। এই পরিস্থিতিতে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। দার্জিলিংয়ের খড়িবাড়িতে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, খড়িবাড়ির চক্করমারি থেকে দেবীগঞ্জ পর্যন্ত রাজ্য সড়কের হাল বেহাল। একের পর এক ডাম্পার চলাচল করার ফলে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গেই গোটা রাস্তায় ধুলোর দাপট। সব মিলিয়ে, স্থানীয়দের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে নামলেন তাঁরা।
আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগ-দুর্ভিক্ষেও থামেনি পড়াশোনা! পটাশপুরের ঐতিহ্যবাহী স্কুল, হাজারও ঝড়ঝাপটা পেরিয়ে আজও ছড়াচ্ছে শিক্ষার আলো
জানা যাচ্ছে, বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোনও পদক্ষেপ না হ‌ওয়ায় এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা খারাপ হ‌ওয়ায় ধুলো উড়ছে। একের পর ডাম্পার গাড়ির শব্দে ঘরে থাকাও সম্ভব হচ্ছে না। এই বিষয়ে প্রশাসন দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে বিপদ বাড়বে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
advertisement
বেহাল রাস্তার প্রতিবাদে এদিন দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে রাস্তার দু’ধারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়িবাড়ি থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: রাস্তার হাল বেহাল! ধুলোর-ডাম্পারের জোড়া দাপটে চলাফেরায় সমস্যা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement