BJP Candidates List: বিষ্ণুপুর কেন্দ্রে দারুণ চমক দিল বিজেপি! এমন একজনকে প্রার্থী করল, কেউ আশাই করেনি! কে জানেন তিনি?
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Suman Biswas
Last Updated:
BJP Candidates List: বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী নির্বাচনে চমক দিল বিজেপি। এমন একজনকে প্রার্থী করল, চমকে গেল সকলেই।
বাঁকুড়া, নীলাঞ্জন ব্যানার্জি: রাজ্য বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম না থাকায় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটাল বিজেপি। দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বিষ্ণুপুরের এক গৃহবধূ শুক্লা চট্টোপাধ্যায়কে, যিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অতীতে বিজেপি মহিলা সংগঠনের নেতৃত্বেও ছিলেন তিনি, ফলে সংগঠনের ভিতরে তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রার্থী ঘোষণার পরই বিষ্ণুপুরে বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হয়ে মিছিল বের করেন। ঢাক-ঢোল, গেরুয়া আবির এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে দেরিতে প্রার্থী ঘোষণা হলেও শক্তি প্রদর্শনের মাধ্যমে ঘাটতি পুষিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
এদিন বিকেলে প্রার্থী প্রথমেই শহরের প্রাচীন মদনগোপাল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেখান থেকেই তিনি রাজনৈতিক বার্তা দিতে গিয়ে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষকে নিশানা করে বলেন, “এবার অসুর বধ হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
advertisement
অন্যদিকে, এতদিন প্রার্থী ঘোষণা না হওয়ায় তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থেকে প্রচার চালাচ্ছিল। এখন বিজেপি প্রার্থী ময়দানে নামায় লড়াই সরাসরি মুখোমুখি। রাজনৈতিক মহলের মতে, বিষ্ণুপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেখানে ব্যক্তিগত ইমেজ, সংগঠনের শক্তি এবং ভোটারদের মনোভাব—সবকিছুই বড় ফ্যাক্টর হয়ে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
BJP Candidates List: বিষ্ণুপুর কেন্দ্রে দারুণ চমক দিল বিজেপি! এমন একজনকে প্রার্থী করল, কেউ আশাই করেনি! কে জানেন তিনি?









