Crime News: গাড়ির ভিতরে ওটা কী! হাত দিতেই চোখ ছানাবড়া পুলিশের, কী মিলল জানেন?
- Reported by:Saradindu Ghosh
- Published by:Riya Das
Last Updated:
Crime News: গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। পুলিশি তল্লাশিতে পাওয়া গিয়েছে এই টাকা। গাড়ি করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও দুই।
বর্ধমান: গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। পুলিশি তল্লাশিতে পাওয়া গিয়েছে এই টাকা। গাড়ি করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও দুই। ধৃতদের নাম সৌরভ ঘোড়ুই ও বাপন হাঁসদা। ধৃতদের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়।
গাড়ি থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে যে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বর্ধমানের রেনেসাঁ উপনগরী সংলগ্ন এলাকায় ১৯ জাতীয় সড়কের ধারে একটি সাদা রঙের চারচাকা গাড়িকে আটক করে বর্ধমান থানার পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালালে সিটের নীচ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ ৪৯ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা বাঁকুড়ার বাসিন্দা জনৈক্য হৃদয় পাল তাদের এই টাকা নিয়ে যেতে বলেছে বলে জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। টাকার উৎস সন্ধানে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসাররা প্রাথমিক জেরায় জানতে পেরেছেন, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা সংগ্রহ করে ধৃত দু’জন বাঁকুড়ায় ফিরছিল। তবে এই বিপুল টাকার উৎস এবং আসল উদ্দেশ্য কী, তা নিয়ে তারা এখনও কোনও সদুত্তর দিতে পারেনি। বিধানসভা নির্বাচনের আগে এই টাকার সঙ্গে কোনও রাজনৈতিক তহবিলের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোনও রাজনৈতিক নেতার সঙ্গে ধৃতদের যোগাযোগ আছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
এর আগে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মেমারির পালসিট টোল প্লাজায় নম্বর প্লেটহীন গাড়ি থেকে ৬ লক্ষাধিক টাকা এবং প্রচুর ইলেকট্রনিক গেজেট উদ্ধার হয়। এর চার মাস আগে একই জায়গা থেকে একটি বেসরকারি বাস থেকে নগদ ৭২ লক্ষ টাকা উদ্ধার করেছিল মেমারি থানার পুলিশ। সেই ঘটনায় বিহারের চারজনকে গ্রেফতার করা হয়েছিল। বার বার এত টাকা কিজন্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 8:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: গাড়ির ভিতরে ওটা কী! হাত দিতেই চোখ ছানাবড়া পুলিশের, কী মিলল জানেন?









