Indian Railways: কেশরা-কাটজুরিডাঙ্গায় ট্রেন থামানোর প্রস্তাব, রেলবোর্ডে পাঠাল দক্ষিণ-পূর্ব রেল
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: বাঁকুড়া জেলার রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর। আদ্রা ডিভিশনের অধীনে কেশরা–কাটজুরিডাঙ্গা (KJRG) নতুন যাত্রী হাল্ট স্টেশনে একাধিক লোকাল ট্রেন থামানোর জন্য রেলবোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
*বাঁকুড়া জেলার রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর। আদ্রা ডিভিশনের অধীনে কেশরা–কাটজুরিডাঙ্গা (KJRG) নতুন যাত্রী হাল্ট স্টেশনে একাধিক লোকাল ট্রেন থামানোর জন্য রেলবোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক নোট পাঠানো হয়েছে রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টরের (কোচিং) কাছে।
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রস্তাবে মোট ১০টি MEMU ট্রেনের কেশরা–কাটজুরিডাঙ্গা স্টেশনে থামার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ভিএসইউ–আদ্রা, আদ্রা–ভিএসইউ, ভিএসইউ–ধানবাদ, ধানবাদ–ভিএসইউ, মেদিনীপুর–আদ্রা, আদ্রা–মেদিনীপুর, গোমো–আদ্রা, আদ্রা–গোমো, খড়গপুর–আদ্রা ও আদ্রা–খড়গপুর রুটের ট্রেনগুলি রয়েছে। নির্দিষ্ট সময়সূচিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
advertisement
*রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাব ইতিমধ্যেই সক্ষম কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রেলবোর্ডে পাঠানো হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। রেলবোর্ডের চূড়ান্ত অনুমোদন মিললেই কেশরা–কাটজুরিডাঙ্গা স্টেশনে নিয়মিত ট্রেন থামার পথ খুলবে। এখন সকলের নজর রেলবোর্ডের সিদ্ধান্তের দিকে।






