advertisement

Birbhum News: বীরভূমে মৃত্যুপুরী পাথর খাদান, হুড়মুড়িয়ে নামল ধস! পাথরের নিচে পিষে প্রাণ গেল ২ শ্রমিকের, আরও বাড়তে পারে সংখ্যা

Last Updated:

Birbhum News: ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল বীরভূম। পাথর খাদানে ধস নেমে মর্মান্তিক দুর্ঘটনা। পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২ শ্রমিকের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজ করছিলেন।

রামপুরহাট হাসপাতালে পুলিশের নিরাপত্তা
রামপুরহাট হাসপাতালে পুলিশের নিরাপত্তা
বীরভূম,সৌভিক রায়: ফের ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল বীরভূম। পাথর খাদানে ধস নেমে মর্মান্তিক দুর্ঘটনা। পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২ শ্রমিকের, গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বীরভূম জেলার মুরারই থানার অন্তর্ভুক্ত গোপালপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গোপালপুর গ্রামের একটি পাথর খাদানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই খাদানে ধস নামে এবং কর্মরত শ্রমিকেরা পাথরের নিচে চাপা পড়ে যান।
আরও পড়ুন: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে অ্যাকশনে প্রশাসন, অলি-গলিতে ঘুরছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী! ফারাক্কায় তাজা বোমা উদ্ধার
ঘটনার পরই আশপাশের অন্যান্য খাদানের শ্রমিকরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্ধারকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই পাথর খাদানের মালিক বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম বলে জানা যাচ্ছে। বর্তমানে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল চত্বর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: বীরভূমে মৃত্যুপুরী পাথর খাদান, হুড়মুড়িয়ে নামল ধস! পাথরের নিচে পিষে প্রাণ গেল ২ শ্রমিকের, আরও বাড়তে পারে সংখ্যা
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement