advertisement

Birbhum News: দোলে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান? বোলপুর এলে অবশ্যই ঘুরে আসুন এই বাড়ি থেকে, কী আছে জানেন?

Last Updated:

Birbhum News: এই শান্তিনিকেতনই রয়েছে এক ফুলবাড়ি। এই বাড়ির চারিধারে রয়েছে নানান ধরনের ফুলের সমারহ। প্রায় একশোরও বেশি ফুল গাছ রয়েছে এই ফুলবাড়িতে। আপনি এই বসন্তে বোলপুর শান্তিনিকেতন এলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন।

+
বসন্ত

বসন্ত উৎসব

বীরভূম, সৌভিক রায়: আর মাত্র দু’দিন পরেই বসন্ত উৎসব। নানান রঙের আবির খেলায় মেতে উঠবেন সকলে। সকাল থেকে নাচে গানে আবির রং খেলায় অংশগ্রহণ করবেন আট থেকে আশি সকলেই। তবে এ বসন্ত উৎসব মানেই সব থেকে প্রথমে যে কথা মাথায় আসে বা যে জায়গার নাম মাথায় আসে বীরভূমের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। প্রসঙ্গত আজ থেকে বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে ঋতু-উৎসব শুরু করেছিলেন, তবে সেই সময় দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয়নি। এরপর বিভিন্ন সময়, বিভিন্ন তারিখে, শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উৎসব পালন করত। বসন্তের গান গাওয়ার জন্য আশ্রম প্রাঙ্গন প্রদক্ষিণ করার বিশেষ প্রথা ছিল।
এর পরবর্তী সময়ে ১৯২৩ সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু হয়। তবে এই বছর বিগত বেশ কয়েক বছরের মতন দোলের দিন বসন্ত উৎসব পালন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পরিবর্তে আগামী ৬ই মার্চ বিশ্বভারতী চত্বরে নিজেদের মধ্যেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে কোনও বহিরাগতদের প্রবেশের অনুমতি নেই। তবে এই বসন্তকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এক অন্যরূপ ধারণ করে। চারিধারে সুন্দর সুন্দর গাছগাছালি পলাশ কৃষ্ণচূড়া ফুলের সমারহ বাতাসে হালকা মৃদু শীতল হাওয়া। গাছের পাতার ফাক দিয়ে উঁকি দেবে সূর্য মামা। এক কথায় বসন্তের শান্তিনিকেতন। এই বসন্তের শান্তিনিকেতনকে একসময় নিজের থেকেও বেশি ভালবাসতেন কবিগুরু স্বয়ং নিজে।
advertisement
আরও পড়ুন-হোলিতে ভয়ঙ্কর দুঃসময়…! চুড়ামণি যোগে বিরল চন্দ্রগ্রহণ, ৩ রাশির কপালে বিরাট ফাঁড়া, পদে পদে চরম বিপদ
আর এই শান্তিনিকেতনই রয়েছে এক ফুলবাড়ি। এই বাড়ির চারিধারে রয়েছে নানান ধরনের ফুলের সমারহ। প্রায় একশোরও বেশি ফুল গাছ রয়েছে এই ফুলবাড়িতে। আপনি এই বসন্তে বোলপুর শান্তিনিকেতন এলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন। এছাড়াও সোনাঝুরির হাট যাওয়ার রাস্তার দুই ধারে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ। শুধুই কী তাই! শ্যামবাটি মোড় রাস্তা থেকে শুরু করে বোলপুর শহরের আনাচে-কানাচে আপনি বিভিন্ন গাছের ফুলের সুগন্ধ অনুভব করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?
শুধুই কি বোলপুর শান্তিনিকেতনের আনাচে-কানাচে একদমই না। কোপাই নদীর ধার থেকে শুরু করে প্রান্তিক স্টেশন সংলগ্ন এলাকা সর্বত্রই পলাশ ফুলের সমারোহ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। তাই আপনিও এই বসন্তে বসন্ত উৎসবের আমেজ অনুভব করতে অবশ্যই আসতে পারেন কবিগুরুর প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: দোলে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান? বোলপুর এলে অবশ্যই ঘুরে আসুন এই বাড়ি থেকে, কী আছে জানেন?
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement