advertisement

Crime News: গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ

Last Updated:

Crime News: ভগবানপুরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পল্লবী দাস মণ্ডল। মৃতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে।

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভগবানপুর: ভগবানপুরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পল্লবী দাস মণ্ডল। মৃতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই পল্লবীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল।
অভিযোগ অনুযায়ী, ভগবানপুরের মহম্মদপুরে শ্বশুরবাড়িতে বিকেলে গলায় ফাঁস লাগিয়ে পল্লবীকে খুন করা হয়। ঘটনার পর অভিযুক্তরা মৃতদেহ ভগবানপুর গ্রামীণ হাসপাতালে রেখে পালিয়ে যায়।মৃতার পরিবার আরও জানায়, হাসপাতালে মৃতদেহ রেখে শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়েই উধাও হয়ে যায়, যা সন্দেহ আরও বাড়িয়েছে।
advertisement
advertisement
ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ
Next Article
advertisement
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা?
  • রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement