advertisement

Sachin Tendulkar: অর্জুন–সানিয়ার বিয়েতে প্রধানমন্ত্রী মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অমিত শাহ ও সনিয়া গান্ধিকে আমন্ত্রণ সচিন তেন্ডুলকরের

Last Updated:

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকর তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোকের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

News18
News18
নয়াদিল্লিঃ সচিন তেন্ডুলকর তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোকের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, “অর্জুন ও সানিয়ার বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। তরুণ দম্পতির জন্য আপনার আশীর্বাদ ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।” চলতি বছরের মার্চ মাসে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ৩ মার্চ থেকে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হবে এবং ৫ মার্চ ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত পরিসরের মধ্যেই বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে।
মাস্টার ব্লাস্টার সপরিবার, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, অমিত শাহ, সেনিয়া গান্ধিকেও আমন্ত্রণ জানান। তিনি সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ’’গত ফেব্রুয়ারিতে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জি আমাদের রাষ্ট্রপতি ভবনে দারুণ আতিথেয়তা করেছিলেন। সেই স্মরণীয় মুহূর্তগুলির কথা আবারও মনে পড়ে গেল, যখন আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমরা অর্জুন ও সানিয়ার বিয়েতে তাঁকে আমন্ত্রণ জানালাম। মাননীয় রাষ্ট্রপতির আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ।’’
advertisement
advertisement
২৬ বছর বয়সি বাঁ-হাতি পেসার অর্জুন তেন্ডুলকর গত বছরের আগস্টে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সারেন। সানিয়া চন্দোক হলেন বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি এবং মুম্বইয়ের অন্যতম ধনী পরিবারের সদস্য। তিনি ‘Mr. Paws Pet Spa & Store LLP’-এর ডিজিনেটেড পার্টনার ও ডিরেক্টর হিসেবে কর্মরত। ঘাই পরিবারের হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে বড়সড় উপস্থিতি রয়েছে—তাঁদের মালিকানায় রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’।
advertisement
ক্রিকেট কেরিয়ারের দিক থেকে অর্জুন তেন্ডুলকর ২০২১ সালে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেও চোটের কারণে সে মরশুমে খেলতে পারেননি। ২০২২ সালের নিলামে ৩০ লক্ষ টাকায় তাঁকে ফের দলে রাখে ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। এখনও পর্যন্ত আইপিএলে তিনি ৫টি ম্যাচ খেলেছেন এবং ৩টি উইকেট নিয়েছেন। যদিও পরের মরশুমে সুযোগ সীমিত থাকায় মাত্র একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পান।
advertisement
ঘরোয়া ক্রিকেটে অর্জুন গোয়ার হয়ে খেলেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২২টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৬২০ রান। পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৩টি ম্যাচে তিনি ২৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৫৫ রান করেছেন। আইপিএল ২০২৬ নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে তাঁকে লখনউ সুপার জায়ান্টসে ট্রেড করা হয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামিও লখনউ শিবিরে যোগ দিয়েছেন, ফলে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: অর্জুন–সানিয়ার বিয়েতে প্রধানমন্ত্রী মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অমিত শাহ ও সনিয়া গান্ধিকে আমন্ত্রণ সচিন তেন্ডুলকরের
Next Article
advertisement
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
  • গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ

  • সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়।

  • উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement