advertisement

SIR Final List: ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সব জেলার ভোটারের চূড়ান্ত তালিকা, কোন জেলা থেকে কত নাম বাদ গেল? বিরাট আপডেট

Last Updated:

SIR Final List Bankura: অধিকাংশ জেলায় এসআইআরের চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে তালিকা প্রকাশ করছে জেলাগুলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁকুড়া, উত্তর কলকাতা এবং নদিয়ার সংখ্য জানা গিয়েছে। বাঁকুড়ায় ১ লক্ষাধিক ভোটারের নাম বাদ গিয়েছে।

বাঁকুড়ার তালিকা প্রকাশ্যে
বাঁকুড়ার তালিকা প্রকাশ্যে
কলকাতা: অধিকাংশ জেলায় এসআইআরের চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে তালিকা প্রকাশ করছে জেলাগুলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁকুড়া, উত্তর কলকাতা এবং নদিয়ার সংখ্য জানা গিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা থেকে মোট বাদ গেল প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। যদিও এখনও সাপ্লিমেন্টারি তালিকায় কিছু ভোটারের নাম জুড়তে পারে। তবে ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম বাদ যাওয়া শহর কলকাতায় বিপুল ধাক্কা বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
বাঁকুড়া জেলায় মোট বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। খসরা তালিকা থেকে বাদ গিয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। শুনানির পরে মুছে দেওয়া হয়েছে ৩ হাজার ভোটারের নাম। অর্থাৎ প্রায় ১,৩৫,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে মোট ১১ হাজার ৬৯২ জন ভোটারের নাম। ঝাড়গ্রামে বাদ গিয়েছে ৫৪ হাজার ৩০ জনের নাম। নদিয়া জেলায় বাদ- ২ লক্ষ ৭১ হাজার, খসরা থেকে বাদ ২,১৬,০০০, সঙ্গে পরে বাদ ৫৫হাজার। দার্জিলিং জেলা মোট বাদ গেল ২৩,১৭৯ জনের নাম, বিচারাধীন রয়েছে ৮০ হাজার ৩ জন এবং মোট ভোটার হল ১০ লক্ষ ৬৮ হাজার ৪২০ জন।
advertisement
পূর্ব বর্ধমান থেকে বাদ গিয়েছে প্রায় ১৭, ০০০ ভোটারের নাম। পশ্চিম বর্ধমানে ডিলিটেডে রয়েছে ১৮ হাজার ভোটারের নাম, যদিও এই জেলায় ১ লাখ ভোটারের নাম বিচারাধীন। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, বিচারাধীন ৫ লক্ষ ১৭ হাজার ভোটার। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১৮ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, ১ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, সারা রাজ্য জুড়ে মোট ৭ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, ডিলিটেড ক্যাটাগরিতে। এই তালিকার মধ্যে খসরা তালিকা অন্তর্ভুক্ত নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
SIR Final List: ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সব জেলার ভোটারের চূড়ান্ত তালিকা, কোন জেলা থেকে কত নাম বাদ গেল? বিরাট আপডেট
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement