SIR Final List: ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আপাতত বাদ যাওয়া ভোটারের সংখ্যা! উত্তর কলকাতায় বাদ ৪.০৭ লাখ, কোন জেলায় কত?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR Final List: নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও বাদ গিয়েছেন ৪ লক্ষ ৭ হাজার এরও বেশি ভোটার। বাঁকুড়ায় বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। কোন জেলায় কত, দেখুন সব আপডেট...
কলকাতা: অধিকাংশ জেলায় এসআইআরের চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে তালিকা প্রকাশ করছে জেলাগুলি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও বাদ গিয়েছেন ৪ লক্ষ ৭ হাজার এরও বেশি ভোটার। বাঁকুড়ায় বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। নদিয়া জেলায় বাদ ২ লক্ষ ৭১ হাজারের নাম।
advertisement
advertisement
বাঁকুড়া জেলা মোট বাদ- ১ লক্ষ ৩৫ হাজার, খসরা তালিকা ১ লক্ষ ৩২ হাজার আগে ছিল+ পরে বাদ ৩ হাজার= প্রায় ১,৩৫,০০০।
নদিয়া জেলায় মোট বাদ- ২ লক্ষ ৭১ হাজার, খসরা থেকে বাদ ২,১৬,০০০, সঙ্গে পরে বাদ ৫৫হাজার।
উত্তর কলকাতায় মোট বাদ- ৪ লক্ষ ৭ হাজার, খসরা তালিকায় বাদ ৩ লক্ষ ৯০ হাজার, সঙ্গে পরে বাদ ১৭ হাজার।
advertisement
কী বলছে প্রাথমিক অঙ্ক? কতজন বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে? আসুন দেখে নিই..
SIR হওয়ার আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল- ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি৷ প্রথম খসড়া তালিকা প্রকাশিত হলে দেখা যায়, সেখানে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম৷
এরপরে, ভোটার তালিকায় ভোটারদের সংখ্যা দাঁড়ায় মোটের উপরে ৭ কোটি ৮ লক্ষের৷ এই ৭ কোটি ৮ লক্ষেপ মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নথি পত্র দেখানোর নোটিস পাঠানো হয় ১ কোটি ২০ লক্ষের কাছে৷ ভোটার তালিকায় ‘আনম্যাপড’ থাকায় নোটিস পান প্রায় ৩২ লক্ষ ভোটার৷
advertisement
এর মধ্যে নোটিস পেয়েও শুনানিতে অনুপস্থিত ছিলেন, প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার জন৷ তাঁদের মধ্যে ভোটার হিসাবে এখনও পর্যন্ত অযোগ্য ঘোষণা করা হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার জনকে৷ তাহলে কী দাঁড়াল অঙ্ক? নাম বাদ যাচ্ছে,( ৫৮,২০,৫৯৫+ ৪,৯৮ ,০০০+ ৬, ১৪ ,০০০) অর্থাৎ, ৬৯,৩২,৫৯৫ নাম৷
আরও পড়ুন: রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের মরণবাঁচন ম্যাচ! পিচ কেমন হতে পারে, জানালেন ইডেনের পিট কিউরেটর
advertisement
আজ দুপুর ১২ টার পর থেকে অনলাইনে দেখা যাবে কোন কাটেগরিতে আছে আপনার নাম।সকাল থেকেই নির্বাচন কমিশনের দফতরে রয়েছে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীরও বাড়তি নিরাপত্তা থাকবে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই বিষয়ে আগাম কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 11:45 AM IST









